পটুয়াখালী সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের ডিবুয়াপুর গোলবুনিয়া খালের ৭ কিলোমিটারের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকাল ১০ টায় কালিকাপুর ইউনিয়ন পরিষদের উদ্যােগে জেলা প্রশাসকের নির্দেশে এ পরিস্কার কার্যক্রমের উদ্বোধন করেন ০৭ ইউপি প্রশাসক মোঃ এখলাছুর রহমান।
এসময় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান সহ ইউপি সদস্যবৃন্দ, সমাজসেবক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, কচুরিপানা খালের পানি প্রবাহে বাধা সৃষ্টি করে কৃষি, মাছধরা ও জনস্বাস্থ্যে নানা সমস্যা তৈরি করছে। এ উদ্যোগের মাধ্যমে খালটি আবারও প্রবাহমান ও ব্যবহারযোগ্য হবে বলে আশা প্রকাশ করেন তারা।
এ কর্যক্রমকে সাধুবাদ জানিয়ে স্থানীয়রা বলেন, দীর্ঘ দিন ধরে এ খালটি কচুরিপানা দ্বারা বেষ্টিত ছিল। এ কচুরিপানা পরিষ্কার করা হলে আমরা এ খালের পানি কৃষি কাজ সহ বিভিন্ন গৃহস্থালির কাজে ব্যবহার করতে পারি। এজন্য আমরা জেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের সকলকে ধন্যবাদ জানাই।
পরিষ্কার কার্যক্রমে ইউনিয়নের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

