24.5 C
Dhaka
০২/০৩/২০২৬, ২১:০৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপন চুক্তির প্রতিবাদে পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল করেছেন জেলা জমিয়তে উলামায়ে ইসলাম।

শুক্রবার জুমার নামাজ শেষে হেতালিয়া বাঁধঘাট মারকায মসজিদ এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বড় চৌরাস্তা এলাকায় গিয়ে শেষ হয়।

বিক্ষোভ শেষে বড় চৌরাস্তার জিরো পয়েন্টে সমাবেশ জেলা জমিয়তে উলামায়ে ইসলাম পটুয়াখালী জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল হক কাওসারী এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার সিনিয়র সহ-সভাপতিমাওলানা মোঃ মোতাহার উদ্দীন, সহ-সভাপতি আলহাজ্ব মাওলানা মোঃ আব্দুস সালাম, সহ-সভাপতি আলহাজ্ব মাওলানা মোঃ আবু বকর, সহ-সভাপতি আলহাজ্ব মাওলানা মোঃ মোস্তাফিজুর রহমান, সাধারন সম্পাদক মাওলানা উবাইদুল্লাহ ফারুক, সাংগঠনিক সম্পাদক মাওলানা শাব্বির আহাম্মেদ, যুব জমিয়ত পটুয়াখালী জেলা শাখার সভাপতি মাওলানা আবু জাফর, ছাত্র জমিয়ত পটুয়াখালী জেলা শাখার সভাপতি মাওলানা আবুল বাশার কাসেমী।

এসময় বক্তারা বলেন, জাতিসংঘ মানবাধিকার কমিশনের নামে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে এবং পার্বত্য চট্টগ্রামকে একটি খৃষ্টান রাষ্ট্র গড়ার পায়তারা চালাচ্ছে। তারা মুসলিম দেশে তাদের বেহায়াপনা কায়েম করতে চায়। যা বাংলাদেশের তৌহিদি জনতা মেনে নিবে না। তাই অন্তর্বর্তীকালীন সরকারকে এই চুক্তি থেকে সড়ে আসার আহবান জানান তারা। তা না হলে তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা দেবে।

বিজ্ঞাপন

পড়ুন : গনঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে পটুয়াখালীতে এক শহীদ এক বৃক্ষ কর্মসূচি পালিত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন