১৯/০২/২০২৬, ৪:৫০ পূর্বাহ্ণ
20 C
Dhaka
১৯/০২/২০২৬, ৪:৫০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

পটুয়াখালীতে জাকের পার্টির জনসভা ও র্্যালী অনুষ্ঠিত

জাকের পার্টির চেয়ারম্যান মস্তোফা আমির ফয়সল সাহেবের নির্দেশক্রমে শান্তি ও স্থিতিশীলতার  আহ্বানে সারাদেশ ব্যাপী  জাকের পার্টির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালীর সদর উপজেলা জাকের পার্টি ও সকল সহযোগী সংগঠনের  আয়োজনে জনসভা ও র্্যালী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ সেপ্টম্বর) বিকাল ৩ টায়  পটুয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে জনসভায় জাকের পার্টি পটুয়াখালী জেলা শাখার সভাপতি ও বরিশাল বিভাগের সহ-সভাপতি মোঃ ফারুক আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টি কেন্দ্রীয় কমিটি, বাস্ত্রহারা ফ্রন্টের সাধারন সম্পাদক মোঃ আব্দুল রশিদ হাওলাদার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাকের পার্টির বরিশাল বিভাগের যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও জেলা শাখার সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান বাবুল।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টি ওলামা ফ্রন্টের সভাপতি মাওলানা আবু সাইদ আনসারী।এসময় পটুয়াখালী জেলা ও সকল সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারন সম্পাদক বৃন্দসহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে রাজনৈতিক অস্থিরতা, বিভাজন ও সহিংসতা জাতীয় উন্নয়নকে ব্যাহত করছে। শান্তি ছাড়া কোনো জাতির অগ্রগতি সম্ভব নয়। তাই ইসলামের শিক্ষা, মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর আদর্শ ও এহসানের আলোকে সমাজে শান্তি, ভ্রাতৃত্ব ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। দেশে শান্তি ও স্থিতিশীলতা আনতে সকলকে আগামী জাতীয় নির্বাচনে জাকের পার্টির গোলাপ ফুল মার্কায় ভোট দেওয়ারও আহবান জানান।
বক্তারা বলেন জাকের পার্টির নেতাদের কোন বদনাম নেই, কোন কেলেঙ্কারি নাই। ব্যাক্তি নিজে ভাল না হয়ে কিভাবে দেশের ভাল করবে। তাই প্রথমে ব্যাক্তিকে ভাল হতে হবে।
প্রধান অতিথি আব্দুল রশিদ হাওলাদার বলেন, আগামী জাতীয় নির্বাচন জাকের পার্টি অংশগ্রহণ করবে এবং বিজয় হবে ইনশাআল্লাহ। বৃষ্টির মতো মানুষ জাকের পার্টির গোলাপ ফুল মার্কায় ভোট দিবে। তিনি আরও বলেন, জাকের পার্টি নির্বাচিত হলে দেশে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে এবং মানুষের অর্থনৈতিক উন্নতি হবে। জাকের পার্টি ক্ষমতায় আসতে ই-ভোটিং পদ্ধতি চালু করবে।যাতে কোন প্রকার বাধা বিঘ্ন ছড়াই মানুষ ঘরে বসে তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে। জাতীয় নির্বাচনকে সামনে রেখে তারা জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে জনসভা করার কথাও বলেন তিনি।

জনসভা শেষ দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়। এরপরে সভা স্থল থেকে একটি বর্ণাঢ্য র্্যালী শুরু করে শহরেরবপ্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে শুরুর স্থলে শেষ করেন।

বিজ্ঞাপন

পড়ুন : পটুয়াখালীতে বৃক্ষ রোপনের মধ্য দিয়ে নতুনজেলা প্রশাসকের প্রথম কর্মদিবস শুরু

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন