জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে পটুয়াখালীতে বিজয় র্যালী ও সমাবেশ করেছে জেলা বিএনপি।
বুধবার (৬ জুলাই) বেলা ১১ টায় সার্কিট হাউজ সংলগ্ন শহীদ হৃদয় তরুয়া চত্বর হতে জেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য বিজয় র্যালী শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে লঞ্চঘাট চত্বরে গিয়ে শেষ হয়।
সেখানে সংক্ষিপ্ত সমাবেশ জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি এর সভাপতিত্বে ও মিজানুর রহমানের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষন বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারন সম্পাদক পিপি এ্যাডভোকেট মোঃ মজিবুর রহমান টোটন, জেলা বিএনপি নেতা সদস্য মোস্তাক আহম্মেদ পিনু, মাকসুদ আহম্মেদ বায়জীদ পান্না, দেলোয়ার হোসেন খান নান্নু, বশির উদ্দিন আহম্মেদ, পৌর বিএনপির সভাপতি মোঃ কামাল হোসেন, সদর উপজেলা বিএনপির সভাপতি কাজী মাহাবুব আলম, সাবেক জিএস আলমগীর হোসেন বাচ্চু, যুবদলের সাবেক সভাপতি মনিরুল ইসলাম লিটন, ছাত্রদলের সভাপতি শামীম চৌধুরী, সাধারন সম্পাদক জাকারিয়া আহম্মেদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা দলের নেত্রী রিনা বেগম, ফারজানা রুমা, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমান, সাধারণ সম্পাদক মোহন, শ্রমিক দলের সাধারন সম্পাদক মনির হোসেন, মৎস্য দলের সভাপতি সাবেক ভিপি শফিকুল ইসলাম শাহীন, জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ নুরুল আমিন লিটন গাজীসহ বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারন সম্পাদকবৃন্দ।
বিজয় র্যালী ও সমাবেশ জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপিনসহ সহযোগী ও অংগ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী এবং কর্মী-সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেন, “যারা অন্যায়, অত্যাচার ও নির্যাতনের মাধ্যমে অবৈধভাবে ক্ষমতায় থাকতে চায়, তারা কখনো টিকে থাকতে পারে না। এটি বিএনপির নেতাকর্মীদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষণীয় বিষয়। মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়ে কেউ পার পায়নি, পাবেও না। শেখ হাসিনা পালিয়ে ভারতে গেছেন, কিন্তু বিএনপির নেতাকর্মীদের পালানোর সুযোগ নেই। তিনি আরও বলেন প্রধান উপদেষ্টা আগামী ফেব্রুয়ারী মাসের জাতী নির্বাচন হওয়ার কথা বলেছেন। তাই জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাড়িতে বাড়িতে গিয়ে বিশেষ করে মা- বোনদের কাছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছালাম জানিয়ে বৈষম্যমুক্ত সমৃদ্ধশালী আধুনিক উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট চাওয়ার জন্য উপস্থিত নেতা- কর্মীদের প্রতি আহবান জানান।
পড়ুন : নানা আয়োজনে পটুয়াখালীতে পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান ৩৬ জুলাই দিবস২০২৫


