পটুয়াখালীতে ডাকাতির প্রস্তুতিকালে আন্তুঃজেলা ডাকাত চক্রের ৮ সদস্যকে ডাকাতির সরঞ্জামাদি ও একটি ৫টনের ট্রাকসহ শনিবার রাত আনুমানিক ২:৩০ মিনিটের সময় পটুয়াখালী পৌরসভাস্থ শশ্মান ঘাটের সামনে পিডিএস মাঠে সামনে রাস্তার উপর থেকে গ্রেফতার করেছে পটুয়াখালী সদর থানা পুলিশ।
এ ঘটনায় রবিবার বিকাল সাড়ে ৩টায় পটুয়াখালী সদর থানায় এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে তথ্য নিশ্চিত করেছেন পটুয়াখালী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাজেদুল ইসলাম। তিনি জানান, আমাদের সদর থানা পুলিশ গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে আন্তঃজেলার একটি ডাকাত চক্র ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। তখন আমরা গোয়েন্দ নজরদারি বাড়িয়ে বিভিন্ন প্রযুক্তিগত কৌশল ব্যবহার করে তাদের হাতে নাতে ধরতে সক্ষম হই।
এসময় তাদের কাছ থেকে ডাকারি কাজে ব্যবহারের সরঞ্জামাদি একটি তালা ভাঙ্গার কাটার, ২টি হাতুড়ি, আটটি মোবাইল ফোন, নদগ টাকা এবং ডাকাতির মালামাল বহন করার জন্য আনা একটি ৫টনের ট্রাক জব্দ করা হয়। তাদের জিজ্ঞেসাবাদে তারা স্বীকার করেছে তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। তাদের বিরুদ্ধে পূর্বেও একাধিক ডাকাতি মামলা রয়েছে। এই চক্রের সাথে আরও কেউ জড়িত আছে কিনা সে বিষয়ে জিঙ্গেসাবাদ চলমান রয়েছে। ডাকাত দলের সদস্যরা বিভিন্ন জেলার বাসিন্দা।
এদের মধ্যে একজনের বাড়ি পটুয়াখালী। তবে ডাকাতি সংগঠিত হওয়ার পূর্বে তাদের ধরতে পেরেছি এটা একটা ভালো বিষয়, কারণ ডাকাতি করতে গেলে এই ডাকাত চক্রের হাতে কেউ মারাও যেতে পারতো। পটুয়াখালী জেলা পুলিশ এরকম চক্রকে ধরতে সবসময় তাদের রুটিন দায়িত্ব পালন করে চলছে।

প্রেস ব্রিফিং এর সময় পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইমতিয়াজ আহমেদ ও অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
গ্রেফতার কৃত ডাকাতদের নাম ও ঠিকানাঃ মোঃ হারুন (৩০), পিতা- কাসেম হাওলাদার, মাতা- নাহিদা বেগম, সাং- মেলাপাড়া, থানা- কলাপাড়া, জেলা- পটুয়াখালী, মোঃ মনির হাওলাদার (৩২), পিতা- মোসলেম হাওলাদার, মাতা- রেহেনা বেগম সাং- কেওয়াবুনিয়া, থানা-আমতলী, জেলা- বরগুনা, মোঃ জাহাঙ্গীর আলম (৩৬), পিতা- বদির আলম, মাতা- সাহারা বানু, সাং- রসুলপুর, থানা- ফতুল্লা, জেলা-নারায়নগঞ্জ, আঃ রাজ্জাক (৩০), পিতা- মৃত মোঃ শফিক, মাতা- রহিমা বেগম, সাং- কোকোয়া, থানা- আমতলী, জেলা- বরগুনা, মোঃ মোস্তফা হাওলাদার (৩৭), পিতা- হযরত আলী হাওলাদার, মাতা- ফেরোজা বেগম, সাং- নিশুয়ারী, ইউপি- আমখোলা, থানা- গলাচিপা, জেলা- পটুয়াখালী, মোঃ সুমন তালুকদার (২৫), পিতা- আমির হোসেন তালুকদার, মাতা- রোকসানা বেগম, সাং- বিহারীপুর, থানা-বাকেরগঞ্জ, জেলা- বরিশাল, মোঃ ওয়াসিম (৩৫), পিতা- নুর মোহাম্মদ, মাতা- নূর জাহান বেগম, সাং- সিপাইকান্দি, থানা- উত্তর মতলব, জেলা- চাঁদপুর, মোঃ রনি চৌকিদার (২৬), পিতা- শানু চৌকিদার, মাতা- হোসনে আরা বেগম, সাং-মুন্সিহাটখোলা, থানা- আমতলী, জেলা- বরগুনা।
পড়ুন : পটুয়াখালীতে বিএনপি নেতাকে হত্যার চেষ্টার আসামীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ওবিক্ষোভ


