“হাত ধোয়ার নায়ক হোন” এ শ্লোগান নিয়ে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা এবং শিক্ষার্থীদেরকে হাত ধোয়ানো শিখানোর মধ্যদিয়ে পটুয়াখালীতে বিশ্ব হাতধোয়া দিবস পালিত।
বুধবার সকাল ১০ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে জেলা প্রশাসন ও গণস্বাস্থ্য প্রকৌশলী বিভাগের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালী শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে শুরুর স্থানে শেষ হয়। সেখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক ছাত্র- ছাত্রীকে ৭ নিয়মে হাত ধোয়ানো শিখান বেসরকারি উন্নয়ন সংস্থা এসডিএ এর কমিউনিটি মোবিলাইজার আশিকা মেহেজাবিন।
পরে জেলা প্রশাসক দরবার হলে অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মাসুদ উল আলম এর সভাপতিত্বে ও অধ্যক্ষ আমিনুল ইসলাম সিরাজের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। আরও বক্তব্য রাখেন জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ আশরাফুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার অপু সরোয়ার, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মু. মুজিবুর রহমান, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জিয়াউর রহমান, পটুয়াখালী প্রেসক্লাবে আহবায়ক মোঃ জাকির হোসেন, এসডিএ নির্বাহী পরিচালক কে এম এনায়েত হোসেন, ব্র্যাক জেলা সমন্বয়কারী নেফাজ উদ্দিন, এসডিএ’র কমিউনিটি মোবিলাইজার আশিকা মেহেজাবিন প্রমুখ।
এসময় র্যালী ও আলোচনা সভায় জেলা প্রশাসন ও বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।
পড়ুন : পিআরসহ ৫ দফা দাবীতে পটুয়াখালীতে জামায়াতের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল


