‘প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময় ’ এই স্লোগানকে সামনে রেখে নানা কর্মসূচীর মধ্য দিয়ে পটুয়াখালীতে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে।
বুধবার (২৫ জুন) বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর’র আয়োজনে সকাল সাড়ে ১০ টায় সার্কিট হাউস প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর সকাল সাড়ে ১০ টায় সার্কিট হাউস সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এর প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল, জেলা পুলিশ হাসপাতালে মেডিকেল অফিসার ডাঃ মোঃ জিয়াউর রহমান।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহসিন উদ্দীন এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তর এর সহকারী পরিচালক মোঃ আসাদুজ্জামান, ধূমকেতু ইয়ুথ ফাউন্ডেশন এর সভাপতি আহম্মেদ কাওসার ইবু, তারুণ্যে আউলিয়াপুর সংগঠন এর সভাপতি এস.এম.সোহান, বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন এর সদস্য সহ অন্যান্যরা।
উক্ত সভায় শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
পড়ুন : পটুয়াখালীতে পুলিশের তৎপরতায় হারানো ৭০টি মোবাইল ও অনলাইন প্রতারণার ৪৯ হাজার টাকা উদ্ধার


