পটুয়াখালীতে সদর উপজেলা বিএনপির উদ্যোগে ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে।
শনিবার (৩ মে) সকালে পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এবং হাট-বাজারে লিফলেট বিতরণ করা হয়।
বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে সাধারণ মানুষের মাঝে এ লিফলেট বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কমলাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি,পটুয়াখালী সদর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি
আব্দুস ছালাম মৃধা, ছোট বিঘাই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান, লাউকাঠি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লতিফ সিদ্দিকী, সদর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি দুলাল মাতুব্বর, সাবেক পৌর কাউন্সিলর রহমান হোসেন, পটুয়াখালী আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এ্যাড.মঞ্জু মৃধা এবং কমলাপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
লিফলেট বিতরণকালে গত ১৩ জুলাই ২০২৩ তারিখে বিএনপি`র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করেন।
লিফলেট বিতরণ শেষে পথসভায় ভিডিও কনফারেন্সে যুক্ত থেকে নেতা-কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন,বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, সাবেক বানিজ্য ও স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল(অবঃ) আলতাফ হোসেন চৌধুরী।
তিনি বলেন, আগামীর রাষ্ট্র বিনির্মানে এবং দেশ সংস্কারে তারেক রহমানের ৩১ দফা দাবির কোন বিকল্প নাই। এসময় তৃনমূলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের সুসংগঠিত থাকার পরামর্শও প্রদান করেন তিনি।
পড়ুন : ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়কের ৬ লেন প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবীতে পটুয়াখালীতে মানববন্ধন


