১৬/০২/২০২৬, ২১:৩৮ অপরাহ্ণ
23 C
Dhaka
১৬/০২/২০২৬, ২১:৩৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

পটুয়াখালীতে ভয়াবহ অগ্নিকান্ডে ব্যবসায়ীর বসতঘর পুড়ে ছাই

পটুয়াখালীতে ভয়াবহ অগ্নিকান্ডে এক ব্যবসায়ীর বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে পটুয়াখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ছোট চৌরাস্তার মুন্সিবাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পেছনের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত পুরো ঘরে ছড়িয়ে পড়ে।

ভুক্তভোগী কামরুল মুন্সি জানান, সন্তানদের স্কুলে পৌঁছে দিয়ে বাসায় ফিরে স্ত্রীর সঙ্গে কথা বলছিলেন তিনি। হঠাৎ রান্নাঘরের দিক থেকে অস্বাভাবিক শব্দ শুনে এগিয়ে গিয়ে দেখেন আগুন জ্বলছে। মুহুর্তের মধ্যেই আগুন ভয়াবহ রূপ নেয়। তিনি ও তার স্ত্রী দ্রুত ঘর থেকে বের হয়ে আসেন। তবে আগুনে ঘরের আসবাবপত্র, নগদ টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ সবকিছু পুড়ে যায়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সম্মিলিত চেষ্টায় আশপাশের বাড়িগুলো বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পায়।

প্রাথমিকভাবে আগুনের কারণ নির্ধারণে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

পড়ুন : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালীর ৪ টি আসনে বিজয়ী হলেন যারা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন