১৯/০২/২০২৬, ৭:০৭ পূর্বাহ্ণ
19 C
Dhaka
১৯/০২/২০২৬, ৭:০৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

পটুয়াখালীতে সামাজিক মাধ্যমে মিথ্যা অপপ্রচার করে সম্মানহানি করায় সংবাদ সম্মেলন

পটুয়াখালী নিউ মার্কেট ক্ষুদ্র মৎস্য সমবায় সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচিত বর্তমান ক্যাশিয়ার, বিশিষ্ট সমাজসেবক ও জাতীয়তাবাদী মৎস্য দল নেতা মোঃ শামীম মৃধা এর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে অপপ্রচার চালানোর প্রতিবাদে সংবাদ করেছেন ভুক্তভোগী।

বৃহস্পতিবার বিকাল ৫ টায় পটুয়াখালী নিউ মার্কেট ক্ষুদ্র মৎস্য সমবায় সমিতির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন তিনি। এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শামিম মৃধা জানান, সম্প্রতি ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের সহযোগী ছাত্রলীগ নেতা মাসুম আহম্মেদ মীরা সহ কিছু অপপ্রচারকারী সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অপপ্রচার চালিয়েছে। এর মাধ্যমে আমার সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ করার ঘৃণ্য ষড়যন্ত্র করা হচ্ছে। আমি দৃঢ়ভাবে জানাচ্ছি, আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং রাজনৈতিক চক্রান্তের অংশ।

আমি বর্তমানে পটুয়াখালী পৌরসভার অনুমোদিত একজন বৈধ ইজারাদার। এ সংক্রান্ত সকল সরকারি নথিপত্র আমার কাছে বিদ্যমান। কিন্তু একটি সিন্ডিকেট চক্র যারা অতীতে পৌরসভায় ইজারা ছাড়াই অবৈধভাবে রাজস্ব অর্থ লুটপাট করত, তারা এখন রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমাকে হয়রানি করছে। পৌরসভা কর্তৃক প্রকাশিত গেজেট অনুযায়ী আমি ৮০/৮১ ধারার অধীনে দায়িত্বপ্রাপ্ত ইজারাদার হিসেবে নিউ মার্কেট স্লটার হাউস ও জবাইখানার দায়িত্বে রয়েছি এবং পৌরসভার ২৮ ধারায় দায়িত্বপ্রাপ্ত একজন বৈধ ইজারাদার।

স্থানীয় ভাবে জানা গেছে, উক্ত মাসুম মীরা শুধু আমার বিরুদ্ধেই নয়, আরও অনেকের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়েছে। এর কারণে তার বিরুদ্ধে ইতোমধ্যেই সাইবার ক্রাইমে মামলা রয়েছে।

তাই আমি দেশের নাগরিক হিসেবে আইনের কাছে সামাজিক যোগাযোগ মাধমে অসত্য তথ্য দিয়ে মানুষের সম্মানহানি করে তাদের আইনের আওতায় এনে কঠোর বিচারের দাবী জানাচ্ছি। আইনের কঠোর ব্যবস্থা না থাকায় এ অপপ্রচার সামাজিক ব্যাধিতে পরিনত হয়েছে। এ কারনে অনেক সন্মানিত ব্যাক্তি সম্মান হারিয়ে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। তাই এ সকল অপপ্রচার কারীদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক।

বিজ্ঞাপন

পড়ুন :পটুয়াখালীতে নবনিযুক্ত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন