পটুয়াখালীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয়তাবাদী সেচ্ছাসেবকদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বেলা সাড়ে ১১টায় সার্কিট হাউজ পুকুরের পাশে বৃক্ষরোপণ ও শহীদ হৃদয় তরুয়া চত্ত্বরে বেলুন উড়িয়ে দিবসের সূচনা করা হয়।
পরে সেখান থেকে বর্ণাঢ্য রেলী শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে লঞ্চঘাটে গিয়ে শেষ হয়।
র্্যালী পূর্বক সংক্ষিপ্ত সমাবেশ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমান মিলন ও সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মোহন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান টোটন, জেলা বিএনপির সিনিয়র সদস্য ও সাবেক পৌর মেয়র মোশতাক আহম্মেদ পিনু।
বক্তারা বলেন, ৫ই আগষ্টের পরে একটি গোষ্টি বিএনপির নামে বিভিন্ন অপবাদ দিচ্ছে নাম খারাপ করছে। আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দলের মধ্যে কোন প্রকার অনিয়ম করা যাবে না। আমাদের মানুষের কাছে গিয়ে তাদের বিশ্বাস অর্জন করতে হবে। জনগন পছন্দ না করলে সরকার গঠন করা যাবে না।
এসময় র্্যালী ও সমাবেশে সেচ্ছাসেবক দলের জেলা শাখা, পৌর শাখা ও বিভিন্ন উপজেলা ইউনিটের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
পড়ুন: পটুয়াখালীতে ৬ষ্ঠ শ্রেণি পড়ুয়া ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবী ধর্ষণের পর হত্যা
এস/


