বিজ্ঞাপন

পটুয়াখালীতে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের জেলা পর্যায়ে কর্মশালা অনুষ্ঠিত

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীনস্ত সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)-এর আয়োজনে রেজিলিয়েন্স, এন্ট্রাপ্রেনিওরশীপ, এন্ড লাইভলীহুড ইমপ্রুভমেন্ট (আরইএলআই) প্রজেক্টের আওতায় পটুয়াখালীতে ‘স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক স্টেকহোল্ডার কর্মশালা’  অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন


১১ মার্চ বুধবার বেলা ১১ টায় সিভিল সার্জন-এর কার্যালয়ে কর্মশালায় সিভিল সার্জন ডা: মোহাম্মদ খালেদুর রহমান এর  সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসডিএফ বরিশাল অঞ্চলের আঞ্চলিক পরিচালক মোহাম্মদ কামাল বাশার।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মোহাম্মদ আমানুল ইসলাম, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের  উপপরিচালক মোঃ শহীদুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক, শিরিন সুলতানা, মেডিকেল অফিসারবৃন্দ,  জেলা পর্যায়ের অন্যান্য স্টেকহোল্ডারবৃন্দ এবং প্রকল্পের উপকারভোগী গ্রাম সমিতির স্বাস্থ্য ও পুষ্টি কমিটির সদস্যবৃন্দ ।

কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন এসডিএফ’র পটুয়াখালীর জেলা ব্যবস্থাপক, জনাব মোহাম্মদ আলী।


পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপনা করেন ডা: মুক্তা পাশা, আঞ্চলিক ব্যবস্থাপক (স্বাস্থ্য ও পুষ্টি) এসডিএফ, বরিশাল অঞ্চল।
কর্মশালায় প্রধান অতিথি মোহাম্মদ কামাল বাশার, আঞ্চলিক পরিচালক, এএসডিএফ, বরিশাল অঞ্চল  বলেন, আরইএলআই প্রকল্পের কার্যক্রম পটুয়াখালী জেলার দরিদ্র ও অতিদরিদ্র মানুষের ভাগ্য উন্নয়নের সহায়ক ভূমিকা রাখছে বলে মন্তব্য করেন এবং আরএ বলেন ভবিষ্যতে এ কার্যক্রমের ধারা অব্যাহত থাকলে গ্রামীণ জনগোষ্ঠী প্রাপ্ত তহবিলের সঠিক ব্যবহারের মাধ্যমে  তাদের স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে যেতে পারবে। তিনি উপস্থিত সকলকে এসডিএফের মাঠ পর্যায়ের  কার্যক্রম  পরিদর্শনের আহবান জানান।
এসময় আরো বক্তব্য রাখেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাবৃন্দ, মেডিকেল অফিসারবৃন্দ, এসডিএফ এর বিভিন্ন ক্লাস্টারের সদস্যবৃন্দ ও উপকারভোগী সদস্যবৃন্দ।


কর্মশালাটি সঞ্চালনায় ছিলেন এসডিএফ এর পটুয়াখালী জেলা কর্মকর্তা (যুব ও কর্মসংস্থান)গোলাম কিবরিয়া।

পড়ুন- পাকিস্তানকে ১১৪ রানে গুঁড়িয়ে দিল বাংলাদেশ

দেখুন- দল মত নির্বিশেষে সবাই পাবে ফ্যামিলি কার্ড: প্রতিমন্ত্রী পুতুল

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন