১৮/০২/২০২৬, ৮:৫৯ পূর্বাহ্ণ
21 C
Dhaka
১৮/০২/২০২৬, ৮:৫৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

পটুয়াখালীতে সৎ মা ও দাদিকে কুপিয়ে হত্যা

পটুয়াখালীতে সৎ মা সহিদা বেগম (৪৮) ও দাদি কুলসুম বিবি (১২৫) কে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে আল আমিন (২৭) নামের এক মানসিক ভারসাম্যহীন যুবক।

শুক্রবার দুপুর ১টার দিকে সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের চারাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর পরই পলাতক রয়েছে ওই যুবক। সে ওই গ্রামের আবদুর রাজ্জাক খানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কয়েকদিন আগে আলআমিন তার নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়। পরে তাকে ৩ থেকে ৪ দিন আগে খুজে পেয়ে বাড়িতে নিয়ে আসা হয়। আলআমিনকে পাবনা মানসিক হাসপাতারে প্রেরনের জন্য দুপুরে তার বড় ভাই পরিচয় পত্রের জন্য মহিলা ইউপি সদস্যের কাছে যায়। আর তার পিতার কাজের উদ্দেশ্যে অন্যত্র যায়। এ সুযোগে আলআমিন তার সৎ মা ও  দাদিকে ঘরে একা পেয়ে কুপিয়ে ও জবাই করে হত্যা করে।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইমতিয়াজ আহমেদ বলেন, যে হত্যা কান্ড ঘটিয়েছে একই পরিবারের। সৎ মা ও দাদিকে হত্যা করেছে আলআমিন নামের যুবক। মৃতদেহ ময়নাতদন্তের জন্য নেয়া হচ্ছে এবং হত্যাকারীকে গ্রেফতার করা সহ সকল বিষয়ে তদন্ত করা হচ্ছে। আশা করছি আসামি দ্রুত গ্রেফতার হবে।

পুলিশ সুপার মোঃ আনোয়ার জাহিদ বলেন, লাশ ময়নাতদন্তে প্রেরনের প্রক্রিয়া চলছে। অভিযুক্ত আলআমিনকে গ্রেফতারের চেষ্টা চলছে।

বিজ্ঞাপন

পড়ুন : নারায়ণগঞ্জের অপহৃত ব্যবসায়ী পটুয়াখালীতে উদ্ধার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন