১১/০২/২০২৬, ৬:৫৩ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১১/০২/২০২৬, ৬:৫৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

পটুয়াখালীতে ১৩২০ মেগাওয়াট কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ আগুন

পটুয়াখালীর কলাপাড়ার ধানখালীতে সদ্য চালু হওয়া পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ( আর এন পি এল) স্ক্র্যাপ শেডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আজ রবিবার সন্ধ্যার পরে সাড়ে সাতটার দিকে প্রায় ২০ একর এরিয়ার স্ক্র্যাপ শেডে আগুন লেগে যায়। আগুনের লেলিহান শিখা দেখে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আগুনে ওখানকার ১৩-১৪টি ডিউটি পোস্ট ক্ষতি হয়ে গেছে। তবে অগ্নিকান্ডের স্থলে অন্তত হাজার টন স্ক্র্যাপসহ লোহালক্কর রয়েছে। এখন পর্যন্ত এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।

বিজ্ঞাপন


খবর পেয়ে কলাপাড়ার ফায়ার সার্ভিস দলের স্টেশন অফিসার ইলিয়াস হোসাইনের নেতৃত্বে দুটি টিম ঘটনাস্থলে পৌঁছে পাওয়ার প্লান্টের নিজস্ব টিমের সহায়তায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে যাচ্ছেন। তবে মূল পাওয়ার প্লান্টের কোন ক্ষতি হয়নি বলে নিশ্চিত হওয়া গেছে।

নরিনকো পাওয়ার কোম্পানি লিমিটেড (আরএনপিএল) এর ব্যবস্থাপনা পরিচালক মো. সেলিম ভুইয়া এ বিষয় টি নিশ্চিত করেছেন। তবে বিষয় টি নাশকতা কি না তা এই মুহূর্তে নিশ্চিত হওয়া যায়নি। কলাপাড়া উপজেলা প্রশাসন ও থানা প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তিবর্গ ঘটনাস্থলে রয়েছেন।

পড়ুন : ভাঙ্গা-কুয়াকাটা ছয় লেন মহাসড়ক বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন