আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের আগেই সরকার গঠিত জাতীয় বেতন কমিশন ২০২৫ এর সুপারিশকৃত নবম পে-স্কলের গেজেট প্রকাশের দাবীতে পটুয়াখালীতে গণকর্ম বিরতি, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ৪র্থ শ্রেনীর শত শত সরকারি কর্মচারিরা।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় পটুয়াখালী প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সরকারি কর্মচারি দাবি আদায় ঐক্য সমন্বয় পরিষদ পটুয়াখালীর সভাপতি মো. হারুন অর রশিদ এর সভাপতিত্বে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সমন্বয় পরিষদের সহ-সভাপতি গফফার বিশ্বাস, সহ-সভাপতি খবির উদ্দিন হাওলাদার, সহ-সভাপতি মো. ইমন, সহ-সভাপতি মো. জাকির হোসেন, সরকারি কলেজের সমন্বয়ক মনির হোসেন, স্বাস্থ্য বিভাগের কর্মচারি সমিতির সভাপতি শহিদুল ইসলাম বিশ্বাস, মো.দেলোয়ার হোসেন, সমাজসেবা বিভাগের সমন্বয়ক মহসীন, শিক্ষা অফিসের কবির হোসেন, মজিবর তালুকদার প্রমুখ।
আসন্ন ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের আগেই সরকার গঠিত জাতীয় বেতন কমিশন ২০২৫ এর সুপারিশকৃত নবম পে-স্কেলের গেজেট প্রকাশের জন্য সরকারের প্রধান উপদেষ্টার কাছে জোর দাবি করেন। এ দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে এবং দাবি বাস্তবায়ন না হলে তারা নির্বাচনের কোন কার্যক্রমে অংশগ্রহণ করবেনা বলে হুশিয়ারি করেন বক্তারা।
এ সময় জেলা সদরের সকল সরকারি দপ্তরের চতুর্থ শ্রেনির শত শত কর্মচারি উপস্থিত ছিলেন।
এর আগে বিভিন্ন সরকারি পদপ্তরের কর্মচারিরা গণপূর্ত বিভাগে জমায়েত হয়ে অবস্থান করে। সেখান থেকে বিক্ষোভ মিছিল শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে প্রেসক্লাবের সামনে এসে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ আয়োজন করে সরকারি কর্মচারিরা।
পড়ুন- পটুয়াখালী-৩ আসনে ট্রাক মার্কার সমর্থনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত
দেখুন- যে প্রতিশ্রুতি দিলেন ফরিদপুর-৪ আসনের জামায়াত প্রার্থী


