বিজ্ঞাপন

পটুয়াখালীতে গ্রামীণ ব্যাংকের শাখায় দুর্বৃত্তদের অগ্নিসংযোগের চেষ্টা

পটুয়াখালী সদর উপজেলার গ্রামীন ব্যাংকের ডিবুয়াপুর শাখায় অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা।

বিজ্ঞাপন


রবিবার গভীর রাতে কালিকাপুর ইউনিয়নে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের পাশে অবস্থিত শাখাটির মেইন গেটে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায় তারা। তবে শাখার ভেতরে কর্মরতরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে সক্ষম হন।

শাখার অফিস সহকারী শেখ বাহান উদ্দিন জানান, রাত সাড়ে বারোটার দিকে সিকিউরিটি গার্ড বাঁশি বাজালে নিচে নেমে দেখি পরিত্যক্ত গেটের সামনে আগুন জ্বলছে। দ্রুত পানি এনে আগুন নিভাই। পরে পুলিশকে খবর দেওয়া হয়। কোনো ক্ষয়ক্ষতি হয়নি।”

গ্রামীণ ব্যাংক ডিবুয়াপুর শাখার ব্যবস্থাপক হাফিজুর রহমান জানান, হঠাৎ কিছু লোক এসে গেটের সামনে আগুন দিয়ে চলে যায়। বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। থানায় আছি, মামলার প্রস্তুতি চলছে।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ বলেন, ঘটনার খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ টিম পাঠানো হয়। এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষায় এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে।

পড়ুন- চরফ্যাশনে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার বীজ বিতরণ

দেখুন- হাসিনার রায় জানতে আদালতে জনতার ভিড় |

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন