পটুয়াখালীতে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা শীতার্ত ও অসহায় মানুষের মাঝে বিতরণের জন্য জেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান শাখায় শীতবস্ত্র (কম্বল) হস্তান্তর করা হয়েছে ।
বুধবার দুপুর ১২টায় জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী–র হাতে আনুষ্ঠানিকভাবে এসব কম্বল হস্তান্তর করেন আশা’র জেলা ও সদর উপজেলা শাখার কর্মকর্তারা।
এসময় উপস্থিত ছিলেন জেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান কর্মকর্তা এস. এম দেলোয়ার হোসেন, আশা’র সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার লিটন চন্দ্র বিশ্বাস, পটুয়াখালী সদর অঞ্চলের রিজিওনাল ম্যানেজার আব্দুল মন্নান, জেলা অডিটর আব্দুস সালাম, সাপোর্ট ইঞ্জিনিয়ার মো. ইউসুফ আলী,
সদর-১ ও সদর-২ এর ম্যানেজার মো. সিরাজুল ইসলাম ও মো. আলাউদ্দিন সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
গরিব ও শীতার্ত মানুষের মধ্যে বিতরণের উদ্দেশ্যে এ সময় ৪৭৫ পিস শীতবস্ত্র কম্বল জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়। প্রতি বছরের মতো এবারও আশা এই মানবিক কার্যক্রম পরিচালনা করছে।
পড়ুন- নির্বাচন শান্তিপূর্ণ করতে সেনাবাহিনীর সহায়তা প্রয়োজন: প্রধান উপদেষ্টা
দেখুন- কাফনের কাপড় পরে নওগাঁয় বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবি


