০৯/০২/২০২৬, ১৬:২০ অপরাহ্ণ
26 C
Dhaka
০৯/০২/২০২৬, ১৬:২০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

পটুয়াখালীতে রাইস মিলের তালা, ২ লক্ষ টাকা চাঁদা দাবির অভিযোগ

পটুয়াখালীর মরিচবুনিয়া ইউনিয়নে একটি রাইস অ্যান্ড ফ্লাওয়ার মিল বন্ধ করে ২ লক্ষ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে।

বিজ্ঞাপন

ঘটনাটি ঘটেছে শনিবার (২৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টায় সদর উপজেলার মরিচবুনিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পূর্ব মরিচবুনিয়া গ্রামে।

অভিযোগ সূত্রে জানা যায়, মরিচবুনিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মনিরুজ্জামান মিঠু মৃধার নেতৃত্বে তার আপন চাচাত ভাই শিমুল মৃধা, তার দুই ভাই কাইয়ুম মৃধা ও শহিদুল মৃধাসহ অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি মোটরসাইকেলযোগে এসে তুবা রাইস এন্ড ফ্লাওয়ার মিল এর পরিচালনাকারী আব্দুর রাজ্জাক প্যাদা এর কাছে দুই লক্ষ টাকা দাবী করেন। সে টাকা দিতে রাজি না হলে মিলের গেটে তালা মরে দেয় এবং বলে টাকা না দেয়া পর্যন্ত  তালা খোলা হবে না বলে চলে যায়।
মিলটির স্বত্বাধিকারী এ কে এম মনিরুজ্জামান (জাকির) জানান, অভিযুক্তরা তার কাছে ২ লক্ষ টাকা চাঁদা দাবি করে। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা জোরপূর্বক মিলের প্রধান ফটকে তালা লাগিয়ে দেয় এবং টাকা না দেওয়া পর্যন্ত তালা না খোলার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

ঘটনার সময় মিল চত্বরে উপস্থিত থাকা মিল দেখাশুনাকারি  এ কে এম মনিরুজ্জামান জাকির প্যাদার চাচা আব্দুর রাজ্জাক প্যাদা জানান,  আমাদের দুই লক্ষ টাকা না দিলে মিল চালাতে পারবেন না মিলে তালা মেরে দিলাম। তখন সে জিজ্ঞেস করে কিসের টাকা দিব। তারা বলে জাকির প্যাদার কাছে আমরা টাকা পাই। তখন আব্দুর রাজ্জাক প্যাদা তার ভাতিজা  এ কে এম মনিরুজ্জামান জাকির এর কাছে বিষয়টি জানালে সে বলে আমার কাছে তারা কোন টাকা পায় না।

এ ঘটনার আরেক প্রত্যক্ষদর্শী জাকির প্যাদার মা চানবরু জানান, এ মিলটি চালিয়ে আমরা কোন রকম সংসার চালাই। কিন্তু প্রায় প্রায়ই এরা টাকা দাবী করে। এর আগেও পঞ্চাশ হাজার টাকা নিয়েছে। আমার ছেলে আওয়ামীলীগ করে বলে বিএনপির লোকজন এরকম করছে।
এসময় ঘটনাস্থলে থাকা স্থানীয়রা বিষয়টির সত্যতা  স্বীকার করেন।
এ ঘটনায় মিল মালিক ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন। বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী।

পড়ুন- মাদারগঞ্জে ২ শতাধিক অসহায় পরিবারের পাশে প্রবাসী কল্যাণ পরিষদ

দেখুন- ভাইয়ের পর শ্বশুরের কবর জিয়ারত করলেন তারেক রহমান

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন