০৯/০২/২০২৬, ৯:২১ পূর্বাহ্ণ
14 C
Dhaka
০৯/০২/২০২৬, ৯:২১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

পটুয়াখালীর ইটবাড়িয়ায় আলতাফ হোসেন চৌধুরীর সমর্থনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ (সদর, দুমকী ও মির্জাগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থীর সমর্থনে বদরপুর ও ইটবাড়ীয়া ইউনিয়ন বিনপির আয়োজনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (০১ ফেব্রুয়ারি) বিকালে সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের পুকুরজানা বাজার সংলগ্ন মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
আয়োজিত সভায় ইটবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী মোঃ শাহ আলম এর সভাপতিত্বে ও বিশিষ্ট সমাজ সেবক মোঃ মেহেদী হাসান জীবনের সঞ্চালনায় এবং ইটবাড়িয়া ইউনিয়ন বিনপির সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিনের সার্বিক পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-১ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী, কেন্দ্রীয় বিএনপির ভাইস-চেয়ারম্যান, সাবেক স্বরাষ্ট্র ও বানিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব:) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, সাধারন সম্পাদক এ্যাডভোকেট মোঃ মজিবুর রহমান টোটন, পটুয়াখালী-১ আসনে ধানের শীষের প্রধান নির্বাচনী সমন্বয়ক মাকসুদ আহমেদ বায়জিদ পান্না মিয়া প্রমুখ।

এছাড়াও সভায় বিএনপির জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি এবং বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী সহ সাধারণ জনগণ এসময় উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : পটুয়াখালীতে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবি পরিষদের মানববন্ধন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন