১৭/০২/২০২৬, ১৪:০৩ অপরাহ্ণ
27 C
Dhaka
১৭/০২/২০২৬, ১৪:০৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

পটুয়াখালীর ঝাউতলায় ৩৬ শে জুলাই আন্দোলনের শহীদদের স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ

পটুয়াখালীর ঝাউতলায় ৩৬ শে জুলাই আন্দোলনে নিহত শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে অজ্ঞাত দুর্বৃত্তরা অগ্নিসংযোগের চেষ্টা করেছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

স্থানীয়রা শুক্রবার সকালে স্মৃতিস্তম্ভের নিচের অংশে আগুন দেওয়ার চিহ্ন ও কালো দাগ দেখতে পান। ঘটনাটি জানাজানি হলে এলাকাজুড়ে ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়।

এ ঘটনায় জুলাই যোদ্ধা তোফাজ্জল হোসেন অভিযোগ করে বলেন, “শহীদদের প্রতি অবমাননাকর এ ধরনের কর্মকাণ্ড পরিকল্পিতভাবে করা হয়েছে। আমরা গতকাল সারাদিন পাহারায় ছিলাম। ঝাউতলা আন্দোলনে নিহত শহীদদের স্মৃতিস্তম্ভ যে কোনোভাবেই অক্ষত রাখব। প্রশাসনের কাছে দাবি ভিডিও ফুটেজ দেখে দোষীদের শনাক্ত করতে হবে।”

ঘটনার পর থেকে স্থানীয়রা স্মৃতিস্তম্ভ এলাকায় স্থায়ী নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

ঝাউতলা এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, “রাতে কে বা কারা এসে আগুন ধরানোর চেষ্টা করেছে বুঝতে পারছি না। সকালে এসে কালো দাগ দেখে আমরা হতবাক হয়ে যাই।”

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) তারেক হাওলাদার বলেন, “আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। আগুনে স্মৃতিস্তম্ভের বড় কোনো ক্ষতি হয়নি, শুধু নিচের দিকে কিছুটা কালো দাগ রয়েছে। আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দোষীদের শনাক্ত করা হবে।”

এদিকে ঘটনাটি তদন্তে পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে। পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ আহমেদ বলেন, “দায়ীদের চিহ্নিত করতে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।

পড়ুন : পটুয়াখালীতে ৬ষ্ঠ শ্রেণি পড়ুয়া ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবী ধর্ষণের পর হত্যা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন