০৯/০২/২০২৬, ৯:২৩ পূর্বাহ্ণ
14 C
Dhaka
০৯/০২/২০২৬, ৯:২৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

পটুয়াখালীর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

পটুয়াখালী-৩ আসনের (গলাচিপা-দশমিনা) বিএনপি জোটের প্রার্থী গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর জানিয়েছেন, কেন্দ্রীয় বিএনপি থেকে বহিষ্কিৃত নেতা স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন আমাদের নেতাকর্মীদেরকে প্রতিনিয়িত বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া হচ্ছে। রাস্তাঘাট ও বাজারঘাটে দেখা হলে তাদের সঙ্গে নানা ধরনের সংঘাত ও ঝামেলা করা হচ্ছে। গত পরশুদিন পানপট্টিতে লিফলেট দিয়ে যাওয়ার পথে আমাদের কর্মী রাকিবকে অতর্কিতভাবে হামলা করে মোটরসাইকেল ভাংচুর করা হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় গলাচিপা উপজেলা বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলন এ অভিযোগ করেন তিনি। সোমবার (২৬ জানুয়ারী) রাতে দশমিনা উপজেলার চরবোহান ইউনিয়নে বিএনপি সমর্থিত ও গণঅধিকার পরিষদের প্রার্থী নুরুল হক নুর ও স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের সমর্থকদের মধ্যে হামলা এবং অফিস ভাঙচুরের বিষয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

নুরুল হক নুর বলেন, গতকাল সোমবার আমি নিজে আলিপুরা গিয়েছিলাম। আমি যখন গণসংযোগ করছিলাম আমাদের উপস্থিতিতে আমাদের কর্মী চান মিয়াকে মারধর করা হয়। পরে বলে তার কাছে টাকা পাবে। কিন্তু টাকা পাবে এর আগে কি করেছিল? এরপূর্বে চরকপালবেড়াও আমাদের নেতাকর্মীদের ওপর হামলা করা হয়েছিল। চরকাপলবেড়া ও চরবোরহানে ভূমি দস্যুদের আধিপত্য রয়েছে। এ ভূমিদস্যুরা স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের আশ্রয়ে রয়েছে।

তিনি আরও বলেন, গত ৫ আগস্টের পর থেকে বিভিন্ন ইউনিয়ন পরিষদকে নিয়ন্ত্রণ করার জন্য সরকারি যেসব সুবিধাভোগী রয়েছে এসব ক্ষেত্রে চেয়ারম্যান-মেম্বারদের ভয়-ভীতি দেখিয়ে তারাই নিয়ে গিয়েছে। অনেকে ভয়ে মুখ খুলতে পারেনি।
চরবোরহানে বিএনপি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা গণসংযোগ করতে গেলে সেখানে ট্রলার থেকে ওঠার সময় তারা অতর্কিত হামলা করে এবং গণঅধিকার পরিষদের কার্যালয় ভাঙচুর করে। বিষয়টি সঙ্গে সঙ্গেই পুলিশ সুপারকে জানালে তারা পুলিশ পাঠানোর ব্যবস্থা নেয়। পুলিশ যাবে এই খবর পেয়েই তারা নিজেদের অফিস নিজেরাই ভাংচুরের একটি নাটক সাজায়। পরে তাদের নিজেদের করা একটি ভিডিও বিভিন্ন সংবাদকর্মীদের মাধ্যমে প্রচার করায়।

বেসরকারি বিশ^বিদ্যায়য়ের ছাত্রদলের সভাপতি আবু হুরায়রা কেন্দ্রর নির্দেনা মোতাবেক আমার পক্ষে কাজ করায় তাকে ফোনে হুমকি পর্যন্ত দিয়েছেন হাসান মামুন। তিনি অপশক্তির এজেন্ডা বাস্তবায়ন ও নির্বাচনী পরিবেশ নষ্ট করার হয় এ কাজগুলো করছেন। আমি লিখিত ভাবে নির্বাচন কমিশনকে এ বিষয়ে জানাবো।

তিনি সংবাদকর্মীদের নির্বাচনকালীন সময় সংবাদ যাচাই-বাছাই করে প্রকাশ করার আহ্বান জানান। পরবর্তীতে ভুল সংবাদ প্রচারের জন্য সংবাদকর্মীরাই দায়ী থাকবেন বলে মন্তব্য করেন।

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বেসরকারি বিশ^বিদ্যায়য়ের ছাত্রদলের সভাপতি আবু হুরায়রা, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি ইখতিয়ার রহমান কবির, উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম মস্তফা, গলাচিপা উপজেলা পরিষদের গনঅধিকার পরিষদের আহবায়ক আব্দুর রহমান মাস্টার, গলাপচিপা উপজেলা গনঅধিকার পরিষদের সাধারন সম্পাদক জাকির হোসেন, ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতা আল মামুন সহ উপজেলা বিএনপি ও গনঅধিকার পরিষদের জেলা ও উপজেলার অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : গনভোটে হ্যা এর পক্ষে পটুয়াখালীতে ভোটার উদ্বুদ্ধকরণে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন