দীর্ঘ ২৩ বছর পর পটুয়াখালী জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে জেলার ১১টি ইউনিটের ১৫১১ জন ডেলিগেট ও কাউন্সিলের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন স্নেহাংশু সরকার কুট্টি। তিনি পেয়েছেন ৭৫৫ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী মাকসুদ আহমেদ বায়জিদ পান্না পেয়েছেন ৪০২ ভোট।

সাধারণ সম্পাদক পদে এ্যাডভোকেট মজিবুর রহমান টোটন পেয়েছেন ৪৭৪ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী বশির আহম্মেদ মৃধা পেয়েছেন ৪২০ ভোট।
সম্মলনের প্রথম অধিবেশনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সম্মেলনের উদ্বোধন করেন দলের জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু।
সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রশিদ চুন্নু মিয়ার ও সঞ্চালনায় ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি।
পড়ুন : উৎসাহ উদ্দীপনায় ২৩ বছর পর পটুয়াখালী জেলা বিএনপির সম্মেলন


