বিজ্ঞাপন

পটুয়াখালী পৌর কেন্দ্রীয় ঈদগাহ মাঠ পরিদর্শন করলেন ডিসি-এসপি

২১ মার্চ শনিবার পবিত্র ঈদ উল আজহার নামাজের জন্য প্রস্তুত করা হয়েছে। এ ঈদগাহে প্রতিবছর প্রধান জামাত অনুষ্ঠিত হয় আসছে।

বিজ্ঞাপন


সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে নামাজ আদায়ের লক্ষ্যে শুক্রবার বেলা সাড়ে ১০ টায় ঈদগাহ মাঠ প্রস্তুতির কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী, পুলিশ সুপার আবু ইউসুফ, পৌর প্রশাসক স্থানীয় সরকার উপপরিচালক জুয়েল রানা ( উপ-সচিব) সহ পৌরসভার অন্যান্য কর্মকর্তাবৃন্দ।


জেলা প্রশাসক ঈদগাহ মাঠ প্রস্তুতি পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন এবং সকলকে ঈদের অগ্রীম শুভেচ্ছা জানান।


পুলিশ সুপার বলেন, যেহেতু পটুয়াখালীতে এটাই বড় ঈদের বড় জামাত এবং ৮ থেকে ১০ হাজার লোকের সমাগম ঘটে, তাই ট্রাফিক পুলিশ সহ পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে। ঈদগাহে নামাজ পড়তে আসা মুছল্লিদের উদ্দেশ্যে তিনি বলেন আপনার জায়নামাজ ব্যতিত ব্যাগ নিয়ে ঈদগাহে আসবেন না। তিনি আরও বলেন মুসল্লীরা যাতে শান্তিপূর্ণ পরিবেশে পবিত্র ঈদ উল ফিতরের জামাত আদায় করতে পারে সে দিকে পুলিশ বাহিনীর কড়া নজরদারী থাকবে।

পড়ুন- ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের বিপ্লবী গার্ডের মুখপাত্র জেনারেল নায়িনি নিহত

দেখুন- ধামরাইয়ে সৌদির সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন