“গলাচিপা-দশমিনার মানুষ বেঁধেছে জোট এলাকার উন্নয়নে এবার ট্রাক মার্কায় দিবে ভোট” এই স্লোগান নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (গলাচিপা- দশমিনা) আসনের সংসদ সদস্য প্রার্থী ডাকসুর সাবেক ভিপি, গণঅধিকার পরিষদের সভাপতি মোঃ নুরুল হক নুর এর সমর্থনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত।
সোমবার (০২ ফেব্রুয়ারী) রাত আটটায় আমখোলা কলেজ মাঠে গণঅধিকার পরিষদ (জিওপি) ও বিএনপির আয়োজনে নির্বাচনী জনসভায় সিদ্দিক গাজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৩ (গলাচিপা- দশমিনা) আসনের সংসদ সদস্য প্রার্থী ডাকসুর সাবেক ভিপি, গণঅধিকার পরিষদের সভাপতি মোঃ নুরুল হক নুর।
এসময় বক্তব্য রাখেন গলাচিপা উপজেলা বিএনপির আহবায়ক গোলাম মস্তফা, জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব শিপলু খান, গলাচিপা উপজেলা বিএনপির সদস্য সচিব আলতার হোসেন, গলাচিপা পৌর বিএনপির আহবায়ক রফিকুল ইসলাম রফিক, গণঅধিকার পরিষদ পটুয়াখালী জেলা সভাপতি শাহআলম, গণঅধিকার পরিষদ গলাচিপা উপজেলা শাখার আহবায়ক হাফিজুর রহমান, গলাচিপা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রেনু আক্তার, গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম, বিশিষ্ট ব্যাবসায়ী নোমানুর রহমান নান্নু প্রমুখ।
এসময় জেলা, উপজেলা, ইউনিয়ন বিএনপি ও গনঅধিকার পরিষদের অসংখ্য নেতাকর্মী এবং গলাচিপা আমখোলার সর্বস্তরের নারী পুরুষ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা, পিছিয়ে পড়া গলাচিপা-দশমিনা উপজেলার উন্নয়নে সৎ, যোগ্য, দূর্নীতিমুক্ত, তরুন, মেধাবী প্রার্থী বিএনপি মনোনীত গণঅধিকার পরিষদের সভাপতি, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে ট্রাক মার্কার ভোট দেয়ার জন্য আহবান জানান উপস্থিত উৎসুক জনতাকে।
পড়ুন- জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রক্টর ও প্রভোস্টসহ ছয় শিক্ষক সাড়ে তিনঘণ্টা তালাবদ্ধ


