” গলাচিপা-দশমিনার মানুষ বেঁধেছে জোট এলাকার উন্নয়নে এবার ট্রাক মার্কায় দিবে ভোট” এই স্লোগান নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (গলাচিপা- দশমিনা) আসনের সংসদ সদস্য প্রার্থী ডাকসুর সাবেক ভিপি, গণঅধিকার পরিষদের সভাপতি মোঃ নুরুল হক নুর এর সমর্থনে নির্বাচনী জনসভা জনসমুদ্র পরিনত।
সোমবার (৯ ফেব্রুয়ারী) বিকাল ৪টায় হাই স্কুল খেলার মাঠে গণঅধিকার পরিষদ (জিওপি) ও বিএনপির আয়োজনে নির্বাচনী জনসভায় গলাচিপা উপজেলা বিএনপির আহবায়ক গোলাম মোস্তফা টিটু এর সভাপতিত্বে বক্তব্য রাখেন পটুয়াখালী-৩ (গলাচিপা- দশমিনা) আসনে ট্রাক প্রতীকে সংসদ সদস্য প্রার্থী ডাকসুর সাবেক ভিপি, গণঅধিকার পরিষদের সভাপতি মোঃ নুরুল হক নুর।
এসময় বক্তব্য রাখেন ঢাকা মহামগর যুবদলের দপ্তর সম্পাদক মো: শাহিন, পটুয়াখালী আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাড. ইউনুস আলী, জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব শিপলু খান, গলাচিপা উপজেলা বিএনপির সদস্য সচিব আলতার হোসেন, গলাচিপা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো: জাহাঙ্গীর হোসেন খান, গলাচিপা পৌর বিএনপির আহবায়ক রফিকুল ইসলাম রফিক, গণঅধিকার পরিষদ পটুয়াখালী জেলা সভাপতি শাহআলম, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি মোঃ ইখতিয়ার রহমান কবির, গণঅধিকার পরিষদ গলাচিপা উপজেলা শাখার আহবায়ক হাফিজুর রহমান, গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম সহ অন্যান্যরা।
এসময় বক্তারা, পিছিয়ে পড়া গলাচিপা-দশমিনা উপজেলার উন্নয়নে সৎ, যোগ্য, দূর্নীতিমুক্ত, তরুন, মেধাবী প্রার্থী বিএনপি মনোনীত গণঅধিকার পরিষদের সভাপতি, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে ট্রাক মার্কার ভোট দেয়ার আহবান জানান।
নির্বাচনী শেষ জনসভায় হাই স্কুল মাটে ট্রাক মার্কার সমর্থনে গলাচিপা ও দশমিনা উপজেলার বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড থেকে এবং পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে বিভিন্ন শ্রেনী পেশার হাজার হাজার নারী পুরুষ অংশ গ্রহণ করেন।
পড়ুন- একটি দল ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করছে: মীর্জা ফখরুল


