১৭/০২/২০২৬, ২১:২০ অপরাহ্ণ
24 C
Dhaka
১৭/০২/২০২৬, ২১:২০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

পটুয়াখালীতে পুকুরে গোসল করতে নেমে এক কন্যা শিশুর মৃত্যু

পটুয়াখালীতে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে এক কন্যা শিশুর মারা গেছে।

বিজ্ঞাপন

আজ সোমবার (১৯ মে) দুপুরে চকবাজার মেসার্স কবির টেলিকম এর স্বত্বাধিকারী কবির হাওলাদারের মেয়ে রোগার্ডেন কেজি স্কুলের ১ম শ্রেনীর শিশু শিক্ষার্থী সুমাইয়া জাহান (৮) স্কুল থেকে এসে বাসার কাউকে না বলে জেলা পরিষদের স্কুলে গোসল করতে এসে বাঁধানো ঘাট থেকে পুকুরে লাফ দেয়।

সুমাইয়াকে উঠতে না দেখ, পাশে থাকা প্রত্যক্ষদর্শী এক শিশু এ ঘটনা ঘাটের নিকটে বাসায় জানায়। পরে স্থানীয়রা পুকুরের পানিতে হাতিয়ে শিশুটিকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

সুমাইয়ার বাবা সাইফুল ইসলাম কবির, মাতা মোসাঃ সুমী আক্তার। বাদ আছর জানাজা নামাজ শেষে তাকে গ্রামের বাড়ি ভায়লা নিয়ে যায়। সেখানে দ্বিতীয় নামাজ শেষে সুমাইয়াকে পারিবারিক গোড়স্থানে দাফন করা হবে বলে স্বজনরা জানান। ফুটফুটে শিশুর এমন অকাল মৃত্যুতে এলাকায় মানুষের মাঝে শোকের ছাড়া নেমে আসে।

এনএ/

দেখুন: এক বছরে দৃশ্যমান হবে পটুয়াখালী ইপিজেডের কাজ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন