পটুয়াখালীর দুমকি উপজেলায় ‘ফেমাস ব্রিকস’ নামের একটি অবৈধ ইটভাটা উচ্ছেদ করতে গেলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট নুরুল আখতার নিলয়ের উপরে হামলার ঘটনা ঘটেছে।
আজ বৃহস্পতিবার (৬ মার্চ) আবাসিক ও আবাদি জমির পাশে বৈধ কাগজপত্র (লাইসেন্স) ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রবিহীন গড়ে ওঠা ইটভাঁটাটিতে দুপুরে ভ্রাম্যমান আদালত উচ্ছেদ অভিযান পরিচালনা করতে গেলে মালিক পক্ষ তাদের উপর হামলা চালায়।
মালিক পক্ষের দাবি কোন নোটিশ না দিয়ে প্রশাসন তাদের ইটভাটা ভাঙ্গতে শুরু করে। এসময় তারা বাঁধা দিলে প্রশাসনের লোকজন চাঁদা দাবি করে।
এ বিষয়ে ভ্রাম্যমান আদালতের প্রধান নির্বাহি ম্যাজিষ্ট্রেট নূরুল আখতার নিলয় জানান, অবৈধ ইটভাটার চিমনি গুড়িয়ে দেয়া হয়েছে।
তিনি আরও বলেন, বিষয়টি ঊর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তারা এ বিষয়ে ব্যাবস্থা গ্রহন করবেন।
এনএ/


