১৮/০২/২০২৬, ২০:৩৬ অপরাহ্ণ
28 C
Dhaka
১৮/০২/২০২৬, ২০:৩৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

পটুয়াখালীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

পটুয়াখালী জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর আয়োজনে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস- ২০২৫ উপলক্ষে রেলী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

দিবসটি উপলক্ষে আজ বৃহস্পতিবার (২৬ জুন) দুপুর ৩ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য রেলী শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদর্শন করে শুরুর স্থানে এসে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট মোহাম্মদ তারেক হাওলাদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন। বিশেষ অতিথি স্থানীয় সরকার উপপরিচালক ও পৌর প্রশাসক জুয়েল রানা, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাজেদুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর উপপরিচালক মোঃ হামীমুর রশীদ। এসময় রেলী ও আলোচনা সভায় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও কোস্ট গার্ডের সদস্যবৃন্দ এবং বিভিন্ন সংগঠন এবং মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ।

এনএ/

দেখুন: এক বছরে দৃশ্যমান হবে পটুয়াখালী ইপিজেডের কাজ 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন