২০/০২/২০২৬, ৫:৩৬ পূর্বাহ্ণ
21 C
Dhaka
২০/০২/২০২৬, ৫:৩৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

পটুয়াখালীতে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি উদ্বোধন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালী জেলা বিএনপির উদ্যোগে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৯ আগস্ট) দুপুরে শহরের বিএনপি কার্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন টিম প্রধান ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু।
পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংসু সরকার কুট্টি এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মজিবুর রহমান টোটনের সঞ্চালনায়
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিম সদস্য ও সাবেক সহ-সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটি এবিএম মুকুল, টিম সদস্য ও সাবেক ছাত্রনেতা মোঃ নজরুল ইসলাম এবং টিম সদস্য ও সাবেক জাসাস নেতা জনাব আঃ কাইয়ুম মৃধা।
এসময় জেলা ও উপজেলা বিএনপি সহ অংগ সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বক্তারা বলেন,  বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ডকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করার লক্ষ্যে এ কর্মসূচি হাতে নেয়া হয়েছে এবং জাতাীয় নির্বাচনের আগ পর্যন্ত চলমান থাকবে। গণতন্ত্র পুনরুদ্ধারে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান নেতৃবৃন্দ।

পড়ুন: জয়পুরহাটে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

দেখুন: সাগরে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা, পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন