পটুয়াখালীতে এশিয়ান টেলিভিশনের সাংবাদিক রাকিবুল ইসলাম তনুকে প্রকাশ্যে অকথ্য ভাষায় গালমন্দ ও বেঁধে মারধরের হুমকি দেওয়ায় জেলা মহিলা বিএনপির সভাপতি আফরোজা সীমাকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
১২ আগষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটি সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ এর স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চত করা হয়েছে।
কেন্দ্রীয় এ সিদ্ধান্তের মাধ্যমে জানাযায়- চাঁদাবাজী, দখলবাজীসহ দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী অনৈতিক কর্মকান্ডে জড়িত থাকার সুষ্পষ্ট অভিযোগের ভিত্তিতে পটুয়াখালী জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা বেগম সীমা’র সকল দলীয় পদ স্থগিত করা হয়েছে। তার স্থলে পটুয়াখালী জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারা খানম-কে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।
সাংবাদিক রাকিবুল ইসলাম তনু জানান, সম্প্রতি শহরের এক যুবকের বাসায় এক তরুণী অবস্থান করছে—এমন একটি খবর পান তিনি। বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য তিনি ওই তরুণীর বাবাকে ফোন করে জানতে চান কী কারণে মেয়েটি সেখানে অবস্থান করছে। পরে এই ঘটনা নিয়ে কেউ পটুয়াখালী জেলা মহিলা দলের সভাপতি আফরোজা সীমার কাছে বিচার দিলে তিনি তনুকে ডেকে নেন। অভিযোগ অনুযায়ী, ডাকার পরপরই আফরোজা সীমা ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালমন্দ করেন এবং শারীরিকভাবে আক্রমণের হুমকি দেন।
যেটা গোটা সাংবাদিক সমাজের জন্য হুমকি স্বরুপ বলেও জানান তনু।
পড়ুন: বাসায় একজন মরে আছে, পুলিশ যেন লাশ নিয়ে যায়”
দেখুন: কুষ্টিয়া-২ আসনে ভোটের হিসাব-নিকাশ |
ইম/


