১৮/০২/২০২৬, ২২:৪৬ অপরাহ্ণ
25 C
Dhaka
১৮/০২/২০২৬, ২২:৪৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

পটুয়াখালীর রাঙ্গাবালীতে ইউনিয়ন পরিষদ ভাংচুরের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

অবৈধভাবে সরকারি সুবিধা ও  চাঁদা না দেওয়ায় পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়ন পরিষদের সচিব ও উদ্যােক্তার কক্ষ ভাংচুর করেছে উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মো. বায়েজিদ আহম্মেদ কালু ও তার সন্ত্রাসী বাহিনী। ভাংচুর শেষ সরকারি মালামাল নিয়ে যান তারা। এ ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে। এ সন্ত্রাসী হামলায় ক্ষুব্ধ হয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী।
শনিবার বিকাল ৪টায় ছোটবাইশদিয়া ইউনিয়ন পরিষদের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচী পালন করা হয়। ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচিতে ইউনিয়নের সহস্রাধিক নারী পুরুষ অংশগ্রহন করেন।
এসময় বক্তব্য রাখেন ইকবাল মাহমুদ, সেফালী বেগম, ইউপি সদস্য রিনা বেগম, ইউপি সদস্য রেসাদ খলিফা, উপজেলা স্বেচ্ছসেবক দলের আহবায়ক মাসুদ পারভেজ খোকন, ইউপি সচিব মোঃ সোহেলুর রহমান সহ অন্যানারা।
বক্তারা বলেন, চিহ্নিত সন্ত্রাসী, মামলাবাজ ও ভূমিদস্যু বায়েজিদ আহম্মেদ কালু বাহিনীর নেতৃত্বে ইউনিয়ন পরিষদে ভাংচুর চালানো হয়। সরকারি চাল, প্রকল্প ও বিভিন্ন কাজের থেকে চাঁদা না দেয়ার কারনে এ বাহিনী সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছে। এ বাহিনী  অনিয়ন্ত্রিত। এরা জোরপূর্বক সাধারণ মানুষের জমি জমা, মাছের ঘের দখলে নিয়েছে। বায়েজিদ কালুর নামে  হত্যা, ঘের দখল, মাছ লুটসহ বিস্তর অভিযোগ রয়েছে। সন্ত্রাসী কালু বাহিনীর তান্ডবে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে।  হামলা মামলা ও চাঁদাবাজি এ বাহিনীর নিত্য দিনের কাজ। এ সন্ত্রাসী বাহিনীর হাত থেকে সরকারি ইউনিয়ন পরিষদ পর্যন্ত রক্ষা পায় নাই। ইউনিয়ন পরিষদ ভাংচুর করার কারনে তারা এখন সেবা থেকে বঞ্চিত। তারা বায়েজিদ আহম্মেদ কালু সহ সন্ত্রাসী বাহিনীর কঠোর বিচার দাবী করেন।

বিজ্ঞাপন

ইউনিয়ন পরিষদদে ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামাল পাশা জানান, এ বায়েজিদ আহম্মেদ কালু আমার কাছ থেকে অনৈতিক সুবিধা চেয়েছিলো, আমি না দেয়ায় এ সন্ত্রাসী হামলা চালিয়ে ইউনিয়ন পরিষদ ভাংচুর করেছে। এদের অত্যাচারে এলাকার লোকজন অতিষ্ঠ। এ ঘটনায় রাঙ্গাবালী থানায়  আমি বাদী হয়ে মামলা দায়ের করেছি । তবে এখন পর্যন্ত কোন আসামী গ্রেপ্তার হয়নি। পরিষদের সেবা প্রদানের কম্পিউটার ও দুইটি অফিস কক্ষ ভাংচুরের ঘটনায় নাগরিক সেবা বঞ্চিত এ ইউনিয়নের মানুষ। আমি এ সন্ত্রাসীদের কঠোর শাস্তি দাবী করছি।

পড়ুন: বিএনপি থেকে কাউকে কোনো মনোনয়ন সংকেত দেওয়া হয়নি: নিতাই রায়

দেখুন: নিজেরাই ঝুঁকিতে, কিভাবে নিশ্চিত করবেন অন্যের নিরাপত্তা? |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন