১৮/০২/২০২৬, ১৫:০০ অপরাহ্ণ
32 C
Dhaka
১৮/০২/২০২৬, ১৫:০০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

পটুয়াখালীতে বিশ্ব সাদাছড়ি দিবস পালিত

সাদাছড়ির আধুনিকায়ন,  দৃষ্টি প্রতিবন্ধী ব্যাক্তির উন্নয়ন”, এই প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীতে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সহায়ক উপকরন বিতরণ অনুষ্ঠিত।
বুধবার সকাল ১০ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ উল আলম এর সভাপতিত্বে ও জেলা সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা এস এম শাহজাদার সঞ্চালনায়  আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। বিশেষ  হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার  অপু সরোয়ার,  সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জিয়াউর রহমান, পটুয়াখালী প্রেসক্লাবের আহবায়ক মোঃ জাকির হোসেন।
দৃষ্টি প্রতিবন্ধীদের মধ্যে বক্তব্য রাখেন দৃষ্টি প্রতিবন্ধী আবুল কালাম হাওলাদার।
সভায় বক্তারা বলেন, দৃষ্টি প্রতিবন্ধীরা আমাদের সমাজের অংশ।  দৃষ্টি প্রতিবন্ধীদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন এবং সাদা ছড়ির গুরুত্ব তুলে ধরেন।
আলোচনা শেষে প্রধান অতিথি দৃষ্টি প্রতিবন্ধীদের হাতে সাদা ছড়ি তুলে দেন।
এ সময় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিরা অংশ নেন।

বিজ্ঞাপন

পড়ুন: জয়পুরহাটে পিআরসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন

দেখুন: কেমন ছিলো বাংলাদেশের ১২টি জাতীয় নির্বাচন? 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন