বিজ্ঞাপন

পটুয়াখালী পৌরসভা উদ্যোগে ব্যাটারি চালিত ও অটোরিক্সা  চালকদের প্রশিক্ষন ও ড্রেস বিতরণ

পটুয়াখালী পৌর এলাকায় ব্যাটারি চালিত অটোবাইক, মিশুক ও অটোরিক্সা  চলাচলে নিরাপদ ও  শৃংঙ্খলা আনায়নে চালকদের প্রশিক্ষন ও ড্রেস বিতরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (২২ অক্টোবর) সকাল ১০ টায় পৌরসভার নতুন ভবনের কনফারেন্স রুমে পৌর প্রশাসক ( উপ-সচিব) জুয়েল রানা এর সভাপতিত্বে ও পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. মাসুম বিল্লাহ এর সঞ্চালনায় প্রশিক্ষন ও ড্রেস বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ আনোয়ার জাহিদ। আরও বক্তব্য রাখেন অটো-রিক্সা মালিক সমিতির সাধারন সম্পাদক আলমগীর তালুকদার, কোষাধ্যক্ষ মো. আবুল কালাম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী অলক সমাদ্দার, মেডিকেল অফিসার ডাঃ একেএম একরামুল নাহিদ, প্রধান সহকারী মোঃ জাকিরুল হাসান, লাইসেন্স পরিদর্শক মোঃ আনোয়ার হোসেনসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

প্রধান অতিথি জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী  বলেছেন, পৌর শহর ও নগর উন্নয়নে অটো-রিক্সাসহ অন্যান্য যানবাহনের চালকদের ভূমিকা যেমন রয়েছে, তেমনি সরকারের ট্রাফিক আইন ও নিয়ম এবং নির্দেশনা মেনে যানবাহন চালানো একান্ত আবশ্যক। পুলিশ সুপার মোঃ আনোয়ার জাহিদ বলেছেন ট্রাফিক নিয়ম মেনে চললে দুর্ঘটনা থেকে চালক যেমন নিরাপদে থাকবে তেমনি যাত্রী সাধারনও নিরাপদ থাকবে। 

অনুষ্ঠানের সভাপতি পৌর প্রশাসক জুয়েল রানা উপস্থিত চালকদের উদ্দেশ্যে একাধিক নির্দেশনায় বলেছেন, অটো-রিক্সা পৌরসভায় নিবন্ধনভুক্ত করি, অনিবন্ধিত অটো-রিক্সা পৌর এলাকায় না চালাই, প্রশিক্ষন নিয়ে গাড়ি চালাই, ড্রেস পরিধান করে গাড়ি চালাই, ট্রাফিক নিয়ম মেনে চলি, অতিরিক্ত যাত্রী বহন না করি, প্রতিযোগিতা না করি দুর্ঘটনা এড়িয়ে চলি পৌর শহর উন্নয়ন করি। এ সব নির্দেশনা মেনে চলার জন্য সকলের প্রতি আহবান জানান তিনি।

সভায়  প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ অটোরিক্সা ও অটোবাইক চালকদের হাতে ড্রেস তুলে দেন এবং গাড়িতে নিবন্ধনকৃত স্টিকার লাগিয়ে দেন।

পড়ুন: নিরাপদ সড়ক দিবস উপলক্ষে জয়পুরহাটে র‍্যালী ও আলোচনা সভা

দেখুন: ভারতে প্রথম বরফ এসেছিল কিভাবে?

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন