জাকের পার্টির চেয়ারম্যান মস্তোফা আমির ফয়সল সাহেবের নির্দেশক্রমে শান্তি ও স্থিতিশীলতার আহবানে সারা দেশব্যপী জাকের পার্টি ও সকল সহযোগী সংগঠনের উদ্যােগে ৩১ অক্টোবর পর্যন্ত ইউনিয়ন ও ওয়ার্ড ভিত্তিক সাংগঠনিক জনসভার অংশ হিসেবে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় সাংগঠনিক জনসভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১২ টায় সুবিদখালী সরকারী রহমান ইসহাক পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে জনসভায় জাকের পার্টির মির্জাগঞ্জ উপজেলা সভাপতি মোঃ আমজেদ হোসেন মাস্টার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক হাওলাদারের সঞ্চালনয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টি কেন্দ্রীয় কমিটি বাস্ত্রহারা ফ্রন্টের সাধারন সম্পাদক মোঃ আব্দুল রশিদ হাওলাদার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক মো: মনিরুজ্জামান মনির, সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান বাবুল, পটুয়াখালী জাকের পার্টি মৎস্যজীবী ফ্রন্টের সভাপতি মোঃ সাইদুর রহমান বাবুল, জেলা যুব ফ্রন্টের সভাপতি মো: জাকির হোসেন, জেলা ছাত্র ফ্রন্টের সভাপতি মোঃ রাহাত।
এসময় পটুয়াখালী জেলা, মির্জাগঞ্জ উপজেলা ও সকল সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারন সম্পাদক বৃন্দসহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে রাজনৈতিক অস্থিরতা, বিভাজন ও সহিংসতা জাতীয় উন্নয়নকে ব্যাহত করছে। স্থিতিশীলতা প্রতিষ্ঠা করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। জাকের পার্টি ক্ষমতায় এলে দেশে আইন শৃঙ্খলার এতটাই উন্নত হবে যে, দেশে পুলিশ বাহিনীর প্রয়োজন হবে না। পুলিশ বাহিনী থানায় বসে লুডু খেলবে। দেশে শান্তি ও স্থিতিশীলতা আনতে সকলকে আগামী জাতীয় নির্বাচনে জাকের পার্টির গোলাপ ফুল মার্কায় ভোট দেওয়ারও আহবান জানান বক্তারা।
জনসভা শেষে সভাস্থল থেকে বর্ণাঢ্য র্যালী বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে শুরুর স্থানে এসে শেষ হয়। পরে দোয়া মিলাদ অনুষ্ঠিত হয় এবং উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।
পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ২০০ প্রতিবন্ধী উপহার পেল সৈয়দ তৈমুর ফাউন্ডেশনের ছাতা
দেখুন: কেমন ছিলো বাংলাদেশের ১২টি জাতীয় নির্বাচন?
ইম/


