শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ পালন উপলক্ষে পটুয়াখালীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০ টায় জেলা প্রশাসনের আয়োজনে পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদ উল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী পুলিশ সুপার মোঃ আবু ইউসুফ, পটুয়াখালী সিভিল সার্জন ডা: মোহাম্মদ খালেদুর রহমান মিয়া, পটুয়াখালী আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর রফিকুল ইসলাম সোহেল, পটুয়াখালী পৌরসভার প্রশাসক জুয়েল রানা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ তারেক হাওলাদার।
এছাড়াও বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর আমীর অ্যাড. নাজমুল আহসান, জেলা গণঅধিকার পরিষদের সভাপতি শাহআলম সিকদার, জেলা এনসিপির আহ্বায়ক বশির আহমেদ, পটুয়াখালী প্রেসক্লাবের আহ্বায়ক জাকির হোসেন, পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুস সালাম আরিফ প্রমুখ।
এ সময় স্থানীয় বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও দপ্তরের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, ‘১৯৭১ সালে বিজয়ের দ্বারপ্রান্তে পাক হানাদার ও তাদের দোসর রাজাকার, আল বদর, আল শামস বুদ্ধিজীবীদের হত্যা করে জাতিকে মেধাশূন্য করতে চেয়েছিল। কিন্তু তাদের সে আশা পূরণ হয়নি।’
তারা আরো বলেন, ‘এখনো তাদের দোসরা দেশকে অস্থিতিশীল করতে অপতৎপরতা চালাচ্ছে। তবে আশার কথা হচ্ছে, তরুণ প্রজন্ম, ছাত্রসমাজ স্বাধীনতা বিরোধীদের অপতৎপরতা প্রতিহত করবে। যেমন করে ২৪ এ ছাত্র-জনতা ফ্যাসিস্টকে বিতাড়িত করেছে।
পড়ুন: জাতিসংঘ মিশনে নিহত দুই সেনা,পরিবারে শোকের মাতম
দেখুন: চীনের কোলঘেঁষা আরব ভূখণ্ড, পশ্চিমা কপালে চিন্তার ভাঁজ
ইম/


