০৯/০২/২০২৬, ১৬:২০ অপরাহ্ণ
26 C
Dhaka
০৯/০২/২০২৬, ১৬:২০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

পটুয়াখালীর চারটি সংসদীয় আসনে ২৬ জন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৭ ডিসেম্বর পর্যন্ত পটুয়াখালী জেলার চারটি আসনে বিএনপি, জামায়াত ও বাংলাদেশ জাসদসহ বিভিন্ন দল ও জোটের ২৬ জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।
মনোনয়নপত্র সংগ্রহকারী প্রার্থীরা হচ্ছেন পটুয়াখালী-১(সদর-মির্জাগঞ্জ-দুমকি)আসনে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্র মন্ত্রীএয়ার ভাইস মার্শাল (অবঃ) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা কমিটির আমীর অ্যাড. মোঃ নাজমুল আহসান, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী মোঃ ফিরোজ আলম, বাংলাদেশ খেলাফত মজলিশ প্রার্থী মোহাম্মদ সাইয়েদুর রহমান, আমার বাংলাদেশ (এবি)পার্টির প্রার্থী মোহাম্মদ আব্দুল ওহাব মিনার, গণঅধিকার পরিষদের প্রার্থী কৃষিবিদ মোঃ শহিদুল ইসলাম ফাহিম, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট(এনডিএফ) জাতীয় পার্টির প্রার্থী জাতীয় পার্টির সাবেক মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের মনোনীত বাংলাদেশ জাসদ এর প্রার্থী গৌতম চন্দ্র শীল ও বিএনপি’র নেতা একেএম ফারুক আহমেদ।
পটুয়াখালী-২ (বাউফল) আসনে বিএনপির প্রার্থী মোঃ সহিদুল আলম তালুকদার, বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী ড. মোঃ শফিকুল ইসলাম মাসুদ, এনসিপির প্রার্থী মুহাঃ মুজাহিদুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদশ এর প্রার্থী মালেক হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিশ এর প্রার্থী মুহাম্মদ আইউব, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট মনোনীত (এনডিএফ) জাতীয় পার্টি প্রার্থী মোঃ মহসীন হাওলাদার ও গণঅধিকার পরিষদ প্রার্থী মোঃ হাবিবুর রহমান।
পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি ঢাকসু’র সাবেক ভিপি মোঃ নুরুল হক নুর, আসনে স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান বাবু, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মুঃ আবু বক্কর ছিদ্দিকী, স্বতন্ত্র প্রার্থী ( বিএনপি নেতা) মোঃ হাসান মামুন ও পটুয়াখালী-৪(কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে বিএনপির কেন্দ্রীয় নেতা এবিএম মোশাররফ হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিশের প্রার্থী ডাঃ জহির উদ্দিন আহমেদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী মোস্তাফিজুর রহমান ও বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী মোহাম্মদ আবদুল কাইউম মনোনয়ন সংগ্রহ করেছেন।

বিজ্ঞাপন

পড়ুন: তারেক রহমান ও জাইমার ভোটার হওয়ার নথি

দেখুন: একাধিক দেশে অ/স্ত্র কারখানা গড়ে তুলেছে ইরান! 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন