২০/০২/২০২৬, ১৫:৪০ অপরাহ্ণ
32 C
Dhaka
২০/০২/২০২৬, ১৫:৪০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

পথচারীদের ইফতারের তৃষ্ণা মেটাতে বিএনপি নেতা রনি উদ্যোগ

পবিত্র মাহে রমজান উপলক্ষে নেত্রকোনা পৌর শহরে রাস্তায় থাকা পথচারী, রোজাদার ও খেটে খাওয়া মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন নেত্রকোনা জেলা বিএনপি’র নেতা এবং জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) আসরের নামাজের পর থেকে ইফতারের আগ পর্যন্ত শহরের বিভিন্ন পয়েন্টে ঘুরে ঘুরে এই ইফতার বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।

জানা যায়, যারা কাজের তাগিদে বা রাস্তায় থাকার কারণে ইফতারের সময়মতো বাড়িতে পৌঁছাতে পারেন না, মূলত তাদের কথা চিন্তা করেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিন সকাল থেকেই রান্নার কাজ শুরু হয় এবং দুপুরের পর থেকে তা প্যাকেটিং করা হয়। পরে একটি পিকআপ ভ্যানে করে জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতাকর্মীদের সাথে নিয়ে শহরের বিভিন্ন রাস্তায় ঘুরে রিকশাচালক, ভ্যানচালক ও সাধারণ পথচারীদের হাতে ইফতারের প্যাকেট ও পানির বোতল তুলে দেন রনি।

এ উদ্যোগ সম্পর্কে আব্দুল্লাহ আল মামুন খান রনি বলেন, “গত বছরের মতো এবারও আমরা নেত্রকোনা পৌর শহরে এই ইফতার বিতরণের আয়োজন করেছি। গত বছর আমরা ৩৫০ থেকে ৪০০ জন পথচারীর মাঝে ইফতার বিতরণ করেছিলাম, আলহামদুলিল্লাহ এবার আমরা প্রায় ৫০০ জন পথচারীকে ইফতার করানোর লক্ষ্য নিয়ে কাজ করছি। জাতীয়তাবাদী দলের ভাইদের সাথে নিয়ে আমরা এই কার্যক্রম পরিচালনা করছি।”

তিনি সকলের কাছে দোয়া চেয়ে আরও বলেন, “পবিত্র রমজান মাসে যারা আর্থিক অস্বচ্ছলতা বা ব্যস্ততার কারণে ঠিকমতো ইফতার করতে পারেন না, তাদের পাশে দাঁড়ানোর জন্যই আমাদের এই প্রয়াস। সকলের কাছে দোয়া চাই যেন পুরো মাসজুড়ে আমরা সাধারণ মানুষের পাশে এভাবে থাকতে পারি।”

পড়ুন- রমজানের প্রথম শুক্রবারে চড়া মাছ-মাংসসহ কাচাঁবাজার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন