বিজ্ঞাপন

পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেন ভোলা জেলা প্রবাসী কল্যাণ সংগঠন

ভোলা চরফ্যাশন উপজেলার শশীভুষন থানাধীন হাজারীগন্জ ইউনিয়ন এই ইফতার বিতরণ করা হয়েছে।

গতকাল ১৩ মার্চ শুক্রবার পবিত্র মাহে রমজান উপলক্ষে ভোলা জেলা প্রবাসী কল্যাণ সংগঠনের পক্ষ থেকে চেয়ারম্যান বাজারে রিকশা চালক,ভ্যানচালক,অটোরিকশা চালক সহ শতাধিক অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি, বিশিষ্ট সমাজসেবক মিজানুর রহমান নগর, সহ সভাপতি এনামুল হক সবুজ, দপ্তর সম্পাদক ইসমাইল হাওলাদার, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আইয়ুব নবী, প্রচার সম্পাদক মেহেদী হাসান, অর্থ সম্পাদক সাকিব হাওলাদারসহ আরো অনেকে।

ভোলা জেলা প্রবাসী কল্যাণ সংগঠনের সাধারণ সম্পাদক হাওলাদার মাহদী নিয়াজ বলেন, আমরা প্রতিবছরের ন্যায় এই বছরও গরিব দুঃখী অনাথ অসহায় মানুষদের মধ্যে ইফতার বিতরণ করতে পেরে মহান রবের দরবারে শুকর সুজুদ ও শুকরিয়া আদায় করতেছি,যারা এই মহতী কাজে সময় দিয়ে শ্রম দিয়ে অর্থ দিয়ে মেধা দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া ও আখেরাতের সর্বোচ্চ সফলতা ও কামিয়াবী দান করুক।

বিজ্ঞাপন

পড়ুন : নতুন প্রাণকে বাঁচিয়ে রাখতে কাগজের নৌকা ভাসাচ্ছে শিশুরা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন