২৪/০২/২০২৬, ৯:২৮ পূর্বাহ্ণ
25.9 C
Dhaka
২৪/০২/২০২৬, ৯:২৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ভোট করবেন আসিফ, কূটনৈতিক পাসপোর্ট বাতিল; তবে পদত্যাগ কবে তার উত্তর দেননি

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিশ্চিত করেছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ লক্ষ্যে তিনি ইতোমধ্যে তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছেন বলে জানিয়েছেন।

বিজ্ঞাপন

বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। তবে তিনি কবে উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করবেন—সেই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বর্তমানে ছাত্র উপদেষ্টার দায়িত্বের পাশাপাশি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। আজকের জরুরি সংবাদ সম্মেলনকে ঘিরে জোর গুঞ্জন ছিল—তিনি হয়তো পদত্যাগের ঘোষণা দেবেন।

তবে পদত্যাগের প্রশ্নে তিনি বলেন, “এ বিষয়ে আমার বলা মানা। মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানাবে।”

তিনি আগামী জাতীয় নির্বাচনে তিনি অংশগ্রহণ করবেন। তবে কোন দলের হয়ে কিংবা স্বতন্ত্রভাবে অংশ নেবেন—সেটি স্পষ্ট করেননি।

এ সময় তিনি দায়িত্ব পালনকালীন দুটি মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রমও তুলে ধরেন।

পড়ুন: আগামী নির্বাচনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে হবে: প্রধান উপদেষ্টা

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন