০১/০৩/২০২৬, ৪:১২ পূর্বাহ্ণ
18.9 C
Dhaka
০১/০৩/২০২৬, ৪:১২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

কেএমপি কমিশনারের পদত্যাগ দাবিতে ফের সড়ক অবরোধ

খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার মো. জুলফিকার আলী হায়দারের পদত্যাগের দাবিতে কেএমপি ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বিএনপির অঙ্গ সংগঠগনের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

আজ শনিবার (২৮ জুন) বেলা ৩টা থেকে তারা কেএমপির সামনের সড়ক অবরোধ ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন। ফলে বন্ধ হয়ে যায় খানজাহান আলী রোডে যানবাহন চলাচল।

গত মঙ্গলবার খুলনার খানজাহান আলী থানা এলাকা থেকে স্থানীয় লোকজন ও বিএনপির নেতা-কর্মীরা উপপরিদর্শক (এসআই) সুকান্ত দাসকে আটকে মারধর করে পুলিশের কাছে হস্তান্তর করলেও পুলিশ তাকে ছেড়ে দেয এসআই সুকান্তর বিরুদ্ধে ছাত্র-জনতার ওপর হামলা, বিএনপির খুলনা মহানগর সভাপতি শফিকুল আলম মনার বাড়ি ভাঙচুরসহ দুটি মামলা রয়েছে। ছেড়ে দেয়ার প্রতিবাদে কেএমপি কমিশনারের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করে ছাত্র জনতা। পরবর্তীতে পুলিশ সুকান্তকে গ্রেফতার করলেও কমিশনারের পদত্যাগের এক দফা দাবিতে বিক্ষোভ অব্যাহত রাখেন তারা।

আন্দোলনকারীরা জানান, খুলনায় দিন দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতির দিকে যাচ্ছে। প্রায়শই হত্যাকান্ড ঘটছে, চোরাচালান, চাঁদাবাজি, মাদকের সিন্ডিকেট কোনো কিছুই নিয়ন্ত্রণে আসছে না । সব অপরাধের দায় নিয়ে পুলিশ কমিশনার পদত্যাগ না করলে লাগাতার কর্মসূচির কথা জানান তারা।

বৃহস্পতিবার পুলিশ কমিশনারের পদত্যাগের জন্য ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এর আগে একই আল্টিমেটাম দেয় বিএনপি নেতারা।

এনএ/

দেখুন: ২৩ ফেব্রুয়ারি উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করছেন নাহিদ?

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন