বিজ্ঞাপন

পদ্মায় নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার ৪৩ ঘণ্টা পর

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া এলাকায় পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া স্কুলছাত্র মো. আরাফাতের (১৬) মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের দীর্ঘ ৪৩ ঘণ্টা পর মঙ্গলবার সকাল ৮টার দিকে পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আরাফাত শ্রীনগর পাইলট স্কুলের দশম শ্রেণির ছাত্র এবং চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী ছিল।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে জেলেরা মাছ ধরার সময় একটি মরদেহ ভাসতে দেখেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ডের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেন। পরে উপস্থিত স্বজনরা মরদেহটি আরাফাতের বলে শনাক্ত করেন।

বিজ্ঞাপন

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে উদ্ধারকারী দল মরদেহটি উদ্ধার করে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৯ মার্চ দুপুর আড়াইটার দিকে শ্রীনগর থেকে চার বন্ধুর সঙ্গে মাওয়া এলাকায় পদ্মা নদীতে গোসল করতে নামে আরাফাত। নদীতে তীব্র স্রোতের কারণে এক পর্যায়ে সে তলিয়ে যেতে শুরু করে। সাথে থাকা অন্য তিনজন সাঁতরে তীরে উঠতে পারলেও আরাফাত নিখোঁজ হয়। এরপর ফায়ার সার্ভিস, নৌপুলিশ ও কোস্ট গার্ডের ডুবুরি দল যৌথভাবে দুই দিনব্যাপী উদ্ধার অভিযান চালালেও প্রবল স্রোতের কারণে তখন সন্ধান পাওয়া যায়নি। অবশেষে ৪৩ ঘণ্টা পর তার নিথর দেহ উদ্ধার করা হলো।

পড়ুন:বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

দেখুন:বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন