বিজ্ঞাপন

পদ্মা সেতুর টোল প্লাজায় আধা ঘণ্টা অবরোধ, শরীয়তপুরকে ঢাকা বিভাগে রাখার দাবি

শরীয়তপুর জেলাকে ফরিদপুর বিভাগের অন্তর্ভুক্তির সিদ্ধান্তের প্রতিবাদে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজার সামনে সড়ক অবরোধ করেছে ‘জাগো শরীয়তপুর’ ও সচেতন নাগরিক ব্যানারে নামে একটি সংগঠনের নেতা-কর্মীরা। এ সময় প্রায় ১ ঘণ্টা বন্ধ থাকে পদ্মা সেতুতে যানবাহন চলাচল।

বিজ্ঞাপন

এর আগে সকালে একই স্থানে মানববন্ধন কর্মসূচি পালন করেন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। সকাল ১০টার পর থেকেই পদ্মা সেতুর জাজিরা প্রান্তে জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা। মানববন্ধন শেষে সকাল ১১টার দিকে টোল প্লাজার সামনে সড়ক অবরোধ করে তারা। এতে সেতুতে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে প্রায় ৩০ মিনিটের জন্য। টোল প্লাজার সামনে আটকা পরে শতাধিক যাত্রী ও পণ্যবাহী যানবাহন।

আন্দোলনকারীরা শরীয়তপুরকে ফরিদপুর বিভাগের অন্তর্ভুক্তির সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় সামনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

পড়ুন: বিকেল তিনটার মধ্যে দাবি না মানলে চারটায় লংমার্চ শুরুর ঘোষণা শিক্ষক-কর্মচারীদের

দেখুন: আখ থেকে যেভাবে তৈরি হয় কেরুর মদ 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন