২৪/০২/২০২৬, ৭:৫৫ পূর্বাহ্ণ
19.3 C
Dhaka
২৪/০২/২০২৬, ৭:৫৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

“পপির বিরুদ্ধে জমি নিয়ে অভিযোগ তুললেন মা”

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা সাদিকা পারভীন পপি ও তার পরিবারের মধ্যে জমি নিয়ে বিরোধ চরমে পৌঁছেছে। নায়িকার মা মরিয়ম বেগম ও বোন ফিরোজা পারভীন অভিযোগ করেছেন যে, পপি তাদের পৈতৃক জমি দখলের চেষ্টা করছেন। মরিয়ম বেগম বলেন, “পপি তার স্বামীকে নিয়ে আমাদের হুমকি দিচ্ছে।”

বিজ্ঞাপন

অপরদিকে, পপি এসব অভিযোগ অস্বীকার করে বলেন, “আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো আমার মা, বোন করছে, তার শক্ত প্রতিবাদ করছি। এর পুরোটাই মিথ্যা, বানোয়াট। তারা আমার সঙ্গে বেইমানি করেছে।”

এদিকে, পপির মা মরিয়ম বেগম বলেন, “আমার আরও ৫টা বাচ্চা আছে। আমার চার মেয়ে, দুই ছেলে। এখন এই দুই ছেলে ও চার মেয়ে- আমাকে কেউ ডিস্টার্ব করে না। শুধু পপিই ডিস্টার্ব করছে।”

এই জমি নিয়ে পারিবারিক বিরোধের কারণে পপির মা ও বোনের সঙ্গে তার সম্পর্কের অবনতি হয়েছে। মরিয়ম বেগম বলেন, “আমরা যখন একসাথে ছিলাম, তখন আমাকে পপি দেখে নি। যখন থেকে সে ইনকাম শুরু করেছে, তখন থেকে সেই টাকা ব্যাংকে, সেই টাকা দিয়ে জমি কিনেছে।”

জানা গেছে, পারিবারিক বিরোধের কেন্দ্রবিন্দুতে রয়েছে খুলনার শিববাড়ি এলাকায় পপির বাবার ১১ কাঠা জমি। অভিযোগ অনুযায়ী, এর মধ্যে ৫ কাঠা জমি আগে থেকেই নিজের নামে এখন লিখিয়ে নিয়েছেন পপি। এখন বাকি ৬ কাঠার মালিকানা পেতে মা, ভাই ও বোনদের চাপ দিচ্ছেন পপি।

পপি দাবি করেছিলেন, পুরো পরিবার তার উপার্জনে সারাজীবন চলেছে। বাবা ও চাচার কাছ থেকে সেই ৬ কাঠা জমি নিজের টাকা দিয়ে কিনেছেন পপি।পপি আরও দাবি করেন, তার উপার্জনে কেনা জমি তারা অবৈধভাবে দখল করেছে।

মরিয়ম বেগম বলেন, আপনাদের সবার কাছে সমাধান চাই। কারণ আমি টাকা, পয়সা ক্ষমতা- কোনোটার সাথেই আমি পারব না। আমরা যখন একসাথে ছিলাম, তখন আমাকে পপি দেখে নি। যখন থেকে সে ইনকাম শুরু করেছে, তখন থেকে সেই টাকা ব্যাংকে, সেই টাকা দিয়ে জমি কিনেছে। এই জমিটি লিখে নিয়েছে, আর পপি বলে আমি জমিটি ক্রয় করেছি। কিন্তু সে কেনে নি। আমরা পপির সাথে ছিলাম, একসঙ্গে খাইতাম। তখন ওরও টাকা খরচ হয়েছে, আমাদেরও টাকা খরচ হয়েছে। তার বদলে তার বাবাকে আটকে রেখে সম্পত্তি লিখে নিয়েছে পপি। 

পড়ুন:আমাকে হত্যা করতে খুনিকে টাকা দিয়ে ভাড়া করেছে:পপি

দেখুন:দীর্ঘ বিরতি ভেঙ্গে প্রকাশ্যে এসে কাঁদলেন নায়িকা পপি!

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন