১৮/০২/২০২৬, ২২:২৩ অপরাহ্ণ
25 C
Dhaka
১৮/০২/২০২৬, ২২:২৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

পবিত্র রমজান উপলক্ষে কাল থেকে স্কুল ছুটি

পবিত্র রমজান উপলক্ষে প্রাথমিক, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ছুটি শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে।

বিজ্ঞাপন

বুধবার (১৮ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ২০২৬ সালের শিক্ষাবর্ষের সংশোধিত ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি নির্ধারণ করেছে। পরে মন্ত্রণালয় এ সংক্রান্ত দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিগত ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখে ৩৮.০০.০০০০.০০৭,০৮.০০২.২০২১-৮৪৬ নং স্মারকে সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহের ২০২৬ সালের (১৪৩২-১৪৩৩ বঙ্গাব্দ) শিক্ষাবর্ষের ছুটির সংশোধিত তালিকা ও শিক্ষাপঞ্জি নিম্নোক্তভাবে মন্ত্রণালয়ের অনুমোদন জ্ঞাপন করা হলো।

এতে আরও বলা হয়েছে, পবিত্র রমজান, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, শবে কদর (১৭ মার্চ), জুমাতুলবিদা (২০ মার্চ), ঈদুল ফিতর (২১ মার্চ) এবং স্বাধীনতা ও জাতীয় দিবস (২৬ মার্চ) উপলক্ষ্যে ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত মোট ৩৬ দিন ছুটি থাকবে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়গুলোতে। 

অন্যদিকে মাধ্যমিক পর্যায়ের স্কুলে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রমজানের প্রথম দিন থেকেই ছুটি শুরু হচ্ছে। ছুটি চলবে আগামী ২৬ মার্চ পর্যন্ত। বৃহস্পতিবার রাতে এ শিক্ষা মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপন জানি করা হয়েছে।

এতে বলা হয়েছে, বিগত ২৮ ডিসেম্বর ২০২৫ তারিখের স্মারক নম্বর: ৩৭.০০.০০০০.০৭১.০৪.০০২.০২ (অংশ)-৫০৭ মূলে জারি করা প্রজ্ঞাপন সংশোধনক্রমে সরকারি/বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়সমূহের ২০২৬ (১৪৩২-১৪৩৩ বঙ্গাব্দ) শিক্ষাবর্ষের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি নিম্নোক্তরূপে নির্ধারণ করা হলো।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, পবিত্র রমজান, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, শবেকদর (১৭ মার্চ),  জুমাতুলবিদা (২০ মার্চ), ঈদুল ফিতর (২১ মার্চ) এবং স্বাধীনতা ও জাতীয় দিবস (২৬ মার্চ) উপলক্ষ্যে ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত মোট ৩৬ দিন ছুটি থাকবে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়গুলোতে।

উল্লেখ্য যে, ২৬ মার্চ বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস হওয়ায় এদিনও সাধারণ ছুটি কার্যকর থাকবে। এরপরের দুই দিন অর্থাৎ শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষক ও কর্মচারীরা টানা দীর্ঘ একটি অবকাশ যাপনের সুযোগ পাচ্ছেন। 

মূলত রমজান মাসে প্রচণ্ড গরম এবং শিশুদের রোজা রেখে ক্লাস করার ভোগান্তির কথা বিবেচনা করেই অভিভাবক ও শিক্ষক সংগঠনগুলো বিদ্যালয় বন্ধের দাবি জানিয়ে আসছিল। 

পড়ুন : শিক্ষা প্রতিষ্ঠানে পুনঃভর্তিতে ফি নেয়া যাবে না

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন