১৪/০২/২০২৬, ০:৪৩ পূর্বাহ্ণ
22 C
Dhaka
১৪/০২/২০২৬, ০:৪৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

পবিত্র ঈদে মীলাদুন্নবী উপলক্ষে ক্ষেতলালে জশনে জুলুস ও দাওয়াতী র‍্যালী অনুষ্ঠিত

পবিত্র ঈদে মীলাদুন্নবী (ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) উদযাপন উপলক্ষে জয়পুরহাটের ক্ষেতলালে জশনে জুলুস ও দাওয়াতী র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। এতে কয়েক হাজার নবী প্রেমিক মুসলমানরা অংশগ্রহণ করে। শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ক্ষেতলাল উপজেলা মডেল মসজিদ থেকে র‍্যালীটি শুরু হয়ে থানা বাজার প্রদক্ষিণ করে হাসপাতাল মোড়ের সোনালী ব্যাংকের সামনে সমাবেশে মিলিত হয়।

বিজ্ঞাপন

এবার ঈদে মিলাদুন্নবী (দ.) এর ১৫০০ বর্ষপূর্তি উপলক্ষে ও মানুষের মধ্যে ছিল ব্যাপক উচ্ছ্বাসও উদ্দীপনা।

শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের হাতে কালেমা খচিত পতাকা, প্ল্যাকার্ড, ফেস্টুন ছিলো চোখে পড়ার মত। এসময় চারদিকে ধ্বনিত হতে থাকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালত, নারায়ে বিলায়াত, ঈদে মীলাদুন্নবী (দ.) জিনদাবাদ জিন্দাবাদসহ বিভিন্ন স্লোগান।

জশনে জুলুস ও দাওয়াতী র‍্যালী শেষে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন, উত্তরবঙ্গ আহলে সুন্নাত ওয়াল জামাআ’তের সাধারণ সম্পাদক মুহাম্মাদ তারিকুল ইসলাম, গোলাম রাব্বানী, ফুলদিঘী জিইউ ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা রেজাউল ইসলাম রাজু, ইসাহাক আলী, মাসুম আহমেদ, সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল কাইয়ুম, মুহাম্মাদ সাইফুল ইসলাম, মতিউর রহমান, জাকিরুল ইসলাম ও মুহাম্মাদ আমানুল্লাহ আমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা আব্দুল কাদের।

বক্তারা আহলে সুন্নাত ওয়াল জামাআ’তের অনুসারীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, দেশের মসজিদ, দরবার, খানকাহ ও মাজারে হামলার ঘটনায় দ্রুত দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। অন্যথায় কোটি কোটি মানুষ রাস্তায় নামতে বাধ্য হবে।

শেষে মিলাদ ক্বিয়াম পাঠের মধ্য দিয়ে দেশ-জাতী মুসলিম উম্মাহর জন্য দোয়া করা হয়।

পড়ুন: কিশোরগঞ্জের ইটনায় অটোরিকশা ছিনতাই করতে চালককে হত্যা, আটক ৩

দেখুন: শতবছরেও পাকা হয়নি ময়মনসিংহের মধ্য দাপুনিয়া সড়ক!

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন