২০/০২/২০২৬, ২:০৯ পূর্বাহ্ণ
23 C
Dhaka
২০/০২/২০২৬, ২:০৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

পবিপ্রবিতে শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে বর্ণিল আয়োজনে র‍্যাগ ডে অনুষ্ঠিত

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বিবিএ, সিএসই এবং আইন অনুষদের শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে র‍্যাগ ডে অনুষ্ঠিত হয়েছে। বর্নীল আয়োজনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে  বৃহস্পতিবার দিনভর শিক্ষার্থীরা এ দিনটি উদযাপন করে। বর্ণিল শোভাযাত্রা, কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আনন্দ বিনোদনে বাজে বিদায়ের করুন সুর।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান, কোষাধ্যক্ষ প্রফেসর মোঃ আবদুল লতিফ, এবং রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ ইকতিয়ার উদ্দিন প্রমুখ।

বিজ্ঞাপন


শিক্ষার্থীরা গান, নাচ এবং কৌতুকের মাধ্যমে অনুষ্ঠানকে রঙিন করে তুলেন। বিশেষ আকর্ষন ছিলো লালন ব্যান্ডের পরিবেশনা।

অনুষ্ঠানে ভাইস-চ্যান্সেলর  শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,”ক্যাম্পাসের প্রতিটি মুহূর্ত এখানকার বন্ধুত্ব, শেখা এবং আনন্দ তোমাদের জীবনের এক অমূল্য সম্পদ হবে। আজকের এই র‍্যাগ ডে শুধু বিদায় নয়, এটি স্মৃতির এক নতুন অধ্যায়ের সূচনা।  ক্যাম্পাসে কাটানো মুহূর্তগুলো  জীবনের প্রতিটি পরীক্ষার সময় তোমাদের সাহস জোগাবে। শিক্ষার সঙ্গে আনন্দের এই মিলনই জীবনের আসল রঙ।”

পড়ুন : পবিপ্রবিতে নির্মাণ শ্রমিকের মৃত্যু নিয়ে লুকোচুরি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন