২৩/০২/২০২৬, ২০:৪৫ অপরাহ্ণ
25.1 C
Dhaka
২৩/০২/২০২৬, ২০:৪৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীন, ভারত ও পাকিস্তানের দূতদের সাক্ষাৎ

ঢাকায় নিযুক্ত এশিয়ার তিন দেশ চীন, ভারত ও পাকিস্তাননের দূতরা রোববার (২২ ফেব্রুয়া‌রি) পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের স‌ঙ্গে সৌজন্য সাক্ষাৎ ক‌রেছেন। পৃথক সাক্ষাতে তিন দেশের রাষ্ট্রদূতরা পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় খলিলুর রহমানকে অভিনন্দন জানান।

বিজ্ঞাপন

সাক্ষাতে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, দ্বিপক্ষীয় সহযোগিতা আরও গভীর করতে চীনের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী। পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-চীন ‘কম্প্রিহেনসিভ স্ট্র্যাটেজিক কো-অপারেটিভ পার্টনারশিপ’ এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেন এবং রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে চীনের জোরালো ভূমিকা আহ্বান করেন।

রাষ্ট্রদূত ওয়েন চীনের পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে খলিলুর রহমানকে বেইজিং সফরের আমন্ত্রণ জানান।

ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা নতুন সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে ভারতের প্রস্তুতির কথা জানান। পররাষ্ট্রমন্ত্রী পারস্পরিক স্বার্থের ভিত্তিতে একটি দূরদর্শী ও সুষম অংশীদারত্ব গড়ে তোলার আগ্রহ প্রকাশ করেন। উভয় পক্ষই নিয়মিত ও গঠনমূলক যোগাযোগ বজায় রাখার বিষয়ে একমত হয়। রাষ্ট্রদূত ভার্মা ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের পক্ষ থেকে খ‌লিলুর রহমানকে দিল্লি সফরের আমন্ত্রণ পৌঁছে দেন।

পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার দ্বিপক্ষীয় সহযোগিতা আরও বিস্তৃত করতে নতুন সরকারের স‌ঙ্গে কাজ করার গভীর আগ্রহ প্রকাশ করেন। খলিলুর রহমান দক্ষিণ এশিয়ার সব দেশের জনগণের কল্যাণে আঞ্চলিক সহযোগিতা জোরদারে বাংলাদেশের অগ্রাধিকারের বিষয়টি তুলে ধরেন এবং সহযোগিতার নতুন ক্ষেত্র খুঁজে বের করার ওপর গুরুত্বারোপ করেন।

পড়ুন:

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন