২৬/০২/২০২৬, ১৭:২৭ অপরাহ্ণ
31.3 C
Dhaka
২৬/০২/২০২৬, ১৭:২৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

প‌রিক‌ল্পিতভা‌বে ফেসবুক পেজের বিরু‌দ্ধে নিয়‌মিত মিথ‌্যা অ‌ভি‌যোগ ক‌রে নষ্ট ক‌রে দি‌য়ে‌ছে : আমির হামজা

কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতের সংসদ সদস্য(এম‌পি) প্রার্থী আমির হামজার অফিসিয়াল ফেসবুক পেজ মেটা অপসারণ ক‌রে দি‌য়ে‌ছে। আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত সা‌ড়ে ৮টার দি‌কে কু‌ষ্টিয়‌া শহ‌রের থানাপাড়ার বাসভব‌নে সংবাদ স‌ম্মেল‌ন ক‌রে আমির হামজা এই তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

তিনি দা‌বি ক‌রেন,এক‌টি কুচক্রী মহল প‌রিক‌ল্পিতভা‌বে তার পেজের বিরু‌দ্ধে নিয়মিত মিথ‌্যা অ‌ভি‌যোগ ক‌রে নষ্ট ক‌রে দি‌য়ে‌ছে। দুপুরের পর থেকে তার ব‌্যবহৃত সাড়ে ৬ লক্ষ ফলোয়ারের ফেসবুক পেজ‌টি আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপর বিকেলে আমির হামজার আইটি বিভাগ থেকে জানানো হয়, মুফতি আমির হামজার অফিসিয়াল ফেসবুক পেইজ গত কয়েকদিন ধরে একটি সংঘবদ্ধ অপশক্তির পরিকল্পিত ভুয়া কপিরাইট স্ট্রাইক ও সাইবার আক্রমণের শিকার হয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় আজ ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা সাময়িকভাবে পেইজটি অপসারণ করেছে। এটি কোনো নীতিমালা লঙ্ঘনের কারণে নয়; বরং উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা অভিযোগ ও ভুয়া রিপোর্টিংয়ের ফল।

এদি‌কে রা‌তে সাংবা‌দিক‌দের আমির হামজা ব‌লেন,দীর্ঘদিন ধরে ফেসবুক ও অন্যান্য প্ল্যাটফর্মের মাধ্যমে দেশ ও বিদেশের মানুষের কাছে ইসলামের সঠিক ব্যাখ্যা এবং নৈতিকতার কথা পৌঁছে দেয়ার চেষ্টা করছি। কিন্তু একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে আমার অফিসিয়াল পেজের বিরুদ্ধে ফেক স্ট্রাইক বা মিথ্যা অভিযোগ নিয়‌মিত রিপোর্ট করে যাচ্ছিল। এর ফলে আমার ভেরিফাইড ফেসবুক পেজটি আজ দুপুর থেকে ডিজেবল হয়ে যায়। আমির হামজা দা‌বি তো‌লেন,এটি একটি পরিকল্পিত সাইবার হামলা। নির্বাচনের নিশ্চিত পরাজয়ের আশঙ্কায় একটি দল তাদের নেতাকর্মীরা ভীত হয়ে এ ধরনের নেক্কারজনক সাইবার সন্ত্রাসী জড়িয়েছে বলে আমরা মনে করি।

তিনি ব‌লেন,অফলাইনের পাশাপাশি অনলাইনে আমার প্রচারণা ব্যাপক সাড়া ফেলাই প্রতিপক্ষ দলটির দিশেহারা হয়ে পড়েছে জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন দেখে। তারা এখন ডিজিটাল প্লাটফর্মেও বাধা সৃষ্টি করার অপচেষ্টায় লিপ্ত। আমির হামজা বলেন,আমরা ইতিমধ্যে ফেসবুক কর্তৃপক্ষের কাছে যথাযথ প্রমাণসহ আপিল করেছি। আমাদের টেকনিক্যাল টিম নিরলসভাবে কাজ করছে পেজটি ফিরিয়ে আনার জন্য। যারা এ ধরনের ডিজিটাল অপরাধের সাথে জড়িত তাদের সনাক্ত করার জন্য আমরা প্রয়োজনে দেশের প্রচলিত আইনে সহায়তা নেব এবং সাইবার ক্রাইম ইউনিটে অভিযোগ দায়ের করব। তিনি তার নষ্ট হ‌য়ে যাওয়া ফেসবুক পেজ ফেরত পেতে ‌দা‌য়িত্বশীলদের সহযোগিতা কামনা করেন।

এছাড়াও আমির হামজা তার না‌মের আগে মুফ‌তি শব্দ ব‌্যবহারের একাড‌মিক ব‌্যাখাসহ নির্বাচন সংক্রান্ত সমসাম‌য়িক বিষয় নি‌য়েও কথা ব‌লেন। এ সময় কু‌ষ্টিয়া জেলা প্রচার ও‌ মি‌ডিয়া সম্পাদক এনামুল হকসহ অন‌্যান‌্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : কুষ্টিয়া-৪ আসনে সালিশ বৈঠকে জামায়াতের হামলায় তিন বিএনপি কর্মী হাসপাতালে

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন