রাজধানীর খিলগাঁও চৌধুরীপাড়া এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় দুটি বিদেশি পিস্তল, একটি রিভলবার, কয়েকটি ম্যাগাজিন, তাজাগুলি, কার্তুজ ও রাবার বুলেট উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রামপুরা থানা।
বিজ্ঞাপন
গতকাল শুক্রবার (১৬ মে) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আবর্জনার মধ্যে সাদা শপিং ব্যাগে পলিথিনে মোড়ানো অবস্থায় এসব অস্ত্র-গুলি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে— ‘Made in USA’ লেখা দুটি বিদেশি পিস্তল, দুটি তাজাগুলি ও একটি কার্তুজসহ একটি রিভলবার, ৭.৬২ বোরের চায়নিজ রাইফেলের ১০ রাউন্ড গুলি এবং শটগানের সাতটি রাবার বুলেট।
ডিএমপি জানিয়েছে, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এনএ/


