বিজ্ঞাপন

পরিত্যক্ত ঘরে আগুন লাগিয়ে প্রতিপক্ষকে ফাঁসানোর অভিযোগ, মিথ্যা মামলা দায়ের

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় প্রতিপক্ষকে ফাঁসাতে পরিত্যক্ত ঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে আড়িয়ল ইউনিয়নের আপরকাঠি শালিকের পাড় এলাকায়।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (৩ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে স্থানীয় জাকির খানের পরিত্যক্ত ঘরে আগুন লাগে। পরে জাকিরের স্ত্রী পলি বেগম বাদী হয়ে প্রতিপক্ষের ৬ জনের নামে মুন্সীগঞ্জ আদালতে মামলা দায়ের করেন। মামলায় প্রধান আসামি করা হয়েছে ৭০ বছরের বৃদ্ধ সাত্তার খানকে।

এ বিষয়ে সাত্তার খানের ছেলে কামাল হোসেন জানান, জোরপূর্বক বালু-ভরাটে বাধা দেওয়ায় এ মামলা সাজানো হয়েছে। প্রায় ৩ একর জমির মধ্যে তারা ২০ শতাংশের মালিক। এছাড়া ওই জমির মধ্যে সরকারি জায়গাও রয়েছে।

তিনি আরও জানান, বালু ভড়াটে বাধা দেওয়ায় গত বুধবার সন্ধায় প্রতিপক্ষ সাইদ খান, মকবুল খান, ইউসুফ খান, ইমন খান ও তুহিন খান তাকে মারধর করে।

তার দাবি, জাকির খানের স্ত্রী পলি একটি পরিত্যক্ত ঘরে আগুন লাগিয়ে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে।

স্থানীয়দের ভাষ্যমতে, দীর্ঘদিন ধরে কৃষিজমি নিয়ে সাত্তার খান ও জাকির খানের মধ্যে বিরোধ চলে আসছে। সম্প্রতি সেই জমিতে জোরপূর্বক বালু ভরাট করতে থাকেন স্থানীয় সাঈদ খান, মকবুল খান ও ইউসুফ খান। এতে বাধা দিলে সাত্তার খানের ছেলে কামাল খানকে বেধড়ক মারধর করা হয়।

এদিকে মামলার বাদী পলি বেগম অভিযোগ করেন, পাশের বাড়ির সাত্তার খান ও তার পরিবারের সদস্যরা শত্রুতার জেরে তাদের ঘড় পুড়িয়ে দিয়েছে।

টঙ্গীবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান মুস্তাফিজুর রহমান বলেন, যেখানে অবৈধভাবে কৃষিজমি ভরাট হচ্ছে, সেখানে প্রশাসনের পক্ষ থেকে বন্ধ করার ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পড়ুন: খাগড়াছড়ির আধাবেলার সড়ক অবরোধ চলছে

দেখুন: তেলি রব জলদ স্যুদের অ ত্যাচারে অতিষ্ঠ চর হরিনীর বাসিন্দারা 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন